April 5, 2026, 10:26 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

সেমিতে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ

সেমিতে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

শক্তিশালী ভারতের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া অনুমিতই ছিল। হয়েছেও সেটা। বর্তমান চ্যাম্পিয়নদেরই তাই সেমি-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেল নিজেদের গ্রুপের রানার্সআপ হওয়া বাংলাদেশ।

নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গসালা স্টেডিয়ামে রোববার শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারানো ভারত দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৬-০ গোলে হারিয়েছিল তারা।

আগামী শনিবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হওয়া বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জেতা গোলাম রব্বানী ছোটনের দল দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের কাছে হারে ৩-০ ব্যবধানে।

গত সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ও ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে গোলশূন্য ড্র করলেও শিরোপা লড়াইয়ে ৩-১ ব্যবধানে হেরেছিল দল।

আগামী বুধবার অপর সেমি-ফাইনালে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হওয়া শ্রীলঙ্কা মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। ভুটান ও বাংলাদেশকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেরা চারে ওঠে নেপাল।

Share Button

     এ জাতীয় আরো খবর