March 23, 2026, 6:18 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ময়মনসিংহ-৪ আসন থেকে প্রার্থী হবেন রওশন এরশাদ

ময়মনসিংহ-৪ আসন থেকে প্রার্থী হবেন রওশন এরশাদ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন। গতকাল বুধবার জাতীয় পার্টির ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে রওশন এরশাদ বলেন, দেশের উন্নয়ন জাতীয় পার্টির আমলেই হয়েছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম সেসময় ছিল দেশের স্বর্ণযুগ। ময়মনসিংহ বিভাগও জাতীয় পার্টির অবদান। নগরীর টাউন হলে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফখরুল ইমামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আহমেদ, আবদুল আউয়াল সেলিম, হুইপ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান জহির উদ্দিন, সাংসদ নূর-ই-হাসনা লিলি চৌধুরী, সাংসদ রওশন আরা মান্নান, সাংসদ সালাউদ্দিন আহমেদ মুক্তি, যুগ্ম-মহাসচিব গোলাম মো. রাজু, জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক শাহাজাদা, হাজী হারুন, আরজু পারভেজ প্রমুখ। এছাড়া জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ ও ডেলিগেট কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে রওশন এরশাদকে সভাপতি ও ফখরুল ইমামকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি এবং জাহাঙ্গীর আহমেদকে সভাপতি ও আবদুল আউয়াল সেলিমকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি ঘোষণা করা হয়। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

Share Button

     এ জাতীয় আরো খবর