April 6, 2026, 10:37 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ভোলার মনিরামে হারুন মেম্বার নাইট সর্ট পিজ ক্রিকেট টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাকিব হোসেন, ভোলা জেলা ব্যুরো প্রধানঃ

mostbet

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরামে হারুন মেম্বার ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মনিরাম বাজার সংলগ্ন হারুন মেম্বার মার্কেট চত্বরে এ খেলা অনুষ্ঠিত হয়। মিন্টু হাওলাদার টুর্ণামেন্ট ও টবগী রাস্তার মাথা ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে এ খেলার আয়োজন করেন, মনিরাম বাজার সংলগ্ন হারুন মেম্বার মার্কেটের মালিক বিশিষ্ট সমাজ সেবক হারুন মেম্বার। ক্রিকেট টুর্ণামেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখেন, টবগী ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট আইনজীবি জনাব কামরুল আহসান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টবগী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি জনাব সফিউল্যাহ চৌধুরী মনিরাম বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব বেলায়েত হোসেন ও বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী জনাব মিজানুর রহমান মিজান। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও বিভিন্ন পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন। এ টুর্ণামেন্ট উপলক্ষে ওই দিন সন্ধ্যার পর হারুন মেম্বার মার্কেট চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ভোলা ও বোরহানউদ্দিনের বিভিন্ন সংগঠনের সুনামধন্য শিল্পীগন সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর