April 6, 2026, 5:53 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

৫ কোটি পাচ্ছেন পান্ত

৫ কোটি পাচ্ছেন পান্ত

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আগেরবারের চুক্তিতে আলোচনায়ও ছিল না তার নাম। কিন্তু গত অগাস্টে ইংল্যান্ড সফরে টেস্ট অভিষেক থেকে উইকেটের সামনে-পেছনে পারফরম্যান্স এতটাই দুর্দান্ত যে, এবার চুক্তির সবচেয়ে বড় আকর্ষণ রিশাভ পান্ত। ভারতের ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেই এই কিপার-ব্যাটসম্যান জায়গা পেলেন ‘এ’ গ্রেডে। দ্বিতীয় শীর্ষ এই গ্রেডের বাৎসরিক পারিশ্রমিক ৫ কোটি রূপি।

শীর্ষ গ্রেড ‘এ প্লাসে’ গত চুক্তিতে ৫ জন থাকলেও এবার আছেন কেবল তিন জন। অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহ ধরে রেখেছেন অবস্থান। তবে ‘এ প্লাস’ থেকে ‘এ’ গ্রেডে নেমে গেছেন শিখর ধাওয়ান ও ভুবনেশ্বর কুমার। ‘এ প্লাস’ গ্রেডের পারিশ্রমিক ৭ কোটি রূপি।

গত মৌসুমে তিন সংস্করণে নিয়মিত বিবেচিত হতে পারেননি বলেই ধাওয়ান ও ভুবনেশ্বরের এই অবনমন। ধাওয়ানের পারফরম্যান্সে ছিল অনেক উঠা-নামা। ভুবনেশ্বরকে ভুগতে হয়েছে চোটের কারণে। চোটের কারণে দলকে থেকে ছিটকে পড়া ঋদ্ধিমান সাহা ‘এ’ গ্রেড থেকে নেমে গেছেন ‘সি’ গ্রেডে।

নতুন চুক্তিতে সুখবর পেয়েছেন দুই পেসার মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা ও চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে উন্নতি হয়ছে তিনজনেরই।

‘এ’ গ্রেড থেকে একবারেই চুক্তির বাইরে চলে গেছেন একসময় টেস্ট দলের প্রথম পছন্দের ওপেনার মুরালি বিজয়। পাশাপাশি আগের চুক্তি থেকে এবার বাদ পড়েছেন সুরেশ রায়না, পার্থিব প্যাটেল, আকসার প্যাটেল, জয়ন্ত যাদব ও করুন নায়ার।

উল্লেখযোগ্য পারফরমারদের মধ্যে চুক্তিতে জায়গা পাননি পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়াল ও বিজয় শঙ্কর।

এবার জায়গা পেয়েছেন ২৫ ক্রিকেটার। গত ১ অক্টোবর থেকে আগামি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর হবে এই চুক্তির মেয়াদ।

কে কোন গ্রেডে:

গ্রেড ‘এ প্লাস’ (৭ কোটি রূপি): বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ।

গ্রেড ‘এ’ (৫ কোটি রূপি): রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, রিশাভ পান্ত।

গ্রেড ‘বি’ (৩ কোটি রূপি): লোকেশ রাহুল, উমেশ যাদব, যুজবেন্দ্র চেহেল, হার্দিক পান্ডিয়া।

গ্রেড ‘সি’ ( ১ কোটি রূপি): কেদার যাদব, দিনেশ কার্তিক, আম্বাতি রায়ডু, মনিশ পান্ডে, হনুমা বিহারি, খলিল আহমেদ, ঋদ্ধিমান সাহা।

Share Button

     এ জাতীয় আরো খবর