April 7, 2026, 2:39 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বৃষ্টিতে ভেসে গেল প্রথম দিন

বৃষ্টিতে ভেসে গেল প্রথম দিন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ভোর ৬টা থেকে ওয়েলিংটনে শুরু হয়ছে বৃষ্টি। টসের নির্ধারিত সময়েও বৃষ্টির বেগ তুমুল। দুপুরেও থামাথামির নাম নেই। বাংলাদেশ-নিউ জিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তাই টস্ই হতে পারল না।

টানা বৃষ্টিতে মাঠের বেশিরভাগ অংশেই পানি জমে গেছে। দুপুরের পর বৃষ্টি যদি থামে, এরপরও মাঠ শুকানোর সময় আর থাকবে না নিশ্চিতভাবেই। দুপুর ৩টায় মাঠ পরিদর্শন করে তাই দিনের খেলার ইতি টেনে দেন আম্পায়াররা।

আবহাওয়ার হাল দেখে দুই দলের ক্রিকেটাররা মাঠেই আসেননি। বাংলাদেশ কোচ স্টিভ রোডস ও ম্যানেজার খালেদ মাসুদকে অবশ্য ছিলেন মাঠে।

প্রথম দিনের ঘাটতি পুষিয়ে নিতে দ্বিতীয় দিনে খেলা শুরু হবে আধ ঘণ্টা আগে। তবে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা আছে শনিবার বিকেল পর্যন্ত।

টস না হওয়ায় একদিক থেকে স্বস্তি পেতে পারে বাংলাদেশ। একটি দিন বাড়তি পাওয়ায় চোট শঙ্কায় থাকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম সুযোগ পাচ্ছেন আরেকটু ফিট হয়ে ওঠার। মুশফিককে নিয়ে আশা এখনও ততটা উজ্জ্বল না হলেও তামিম খেলবেন নিশ্চিতভাবেই।

হ্যামিল্টনে প্রথম টেস্ট জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে আছে নিউ জিল্যান্ড।

Share Button

     এ জাতীয় আরো খবর