April 6, 2026, 4:24 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

জয় দিয়ে শুরু রূপগঞ্জের

জয় দিয়ে শুরু রূপগঞ্জের

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বাজে শুরুর পর ইয়াসির আলীর লড়াকু ফিফটিতে ব্রাদার্স ইউনিয়ন পেয়েছিল লড়াই করার মতো রান। ভালো শুরুর পর হঠাৎ দিক হারানো দলকে কক্ষপথে ফিরিয়েছিলেন শাহরিয়ার নাফীস। পঞ্চাশ ছোঁয়ার পর তিনিও ফিরে গেলে চাপে পড়ে যায় লেজেন্ডস অব রূপগঞ্জ। তবে মুক্তার আলীর দৃঢ়তায় জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরের উদ্বোধনী দিনে ৩ উইকেটে জিতেছে রূপগঞ্জ। নাঈম ইসলামের দল ২২১ রানের লক্ষ্যে পৌঁছায় এক বল বাকি থাকতে।

ভারতীয় পেসার চিরাগ জানির করা শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল রূপগঞ্জের। মুক্তারের ছক্কায় পাঁচ বলে সেই রান তুলে ফেলে তারা।

বিকেএসপির তিন নম্বর মাঠে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মিজানুর রহমানকে হারায় ব্রাদার্স। ভালো শুরুটা বড় করতে পারেননি জুনায়েদ সিদ্দিক, ফজলে মাহমুদ ও হামিদুল ইসলাম।

৮২ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা ব্রাদার্স প্রতিরোধ গড়ে ছন্দে থাকা ইয়াসির ও শরিফউল্লার ব্যাটে। ষষ্ঠ উইকেটে তারা গড়েন ৯০ রানের জুটি। ৬৯ বলে দুই ছক্কা ও পাঁচ চারে ৬৫ রান করা ইয়াসিরকে ফিরিয়ে বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙেন নাবিল সামাদ।

এক ছক্কায় ৩৫ রান করে বিদায় নেন শরিফউল্লাহ। শেষের দিকে অধিনায়ক মোহাম্মদ শরীফ ও হাবিবুর রহমানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি গড়ে ব্রাদার্স।

পেস বোলিং অলরাউন্ডার মুক্তার ও বাঁহাতি স্পিনার নাবিল নেন দুটি করে উইকেট।

রান তাড়ায় মোহাম্মদ নাঈমের সঙ্গে আজমির আহমেদের ৬৭ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পাওয়া রূপগঞ্জ ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে।

আসিফ আহমেদ, রিশি ধাওয়ান ও জাকের আলীকে নিয়ে দলকে এগিয়ে নেন শাহরিয়ার। কাজ শেষ করে আসতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। ফিরে যান দুই চারে ৯৮ বলে ৫৯ রান করে।

শাহরিয়ারের অসমাপ্ত কাজ শেষ করে দলের জয়কে সঙ্গে করে মাঠ ছাড়েন মুক্তার।

এক প্রান্ত আগলে রেখে খেলা লড়াকু ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন শাহরিয়ার।

সংক্ষিপ্ত স্কোর:

ব্রাদার্স ইউনিয়ন: ৫০ ওভারে ২২০/৮ (মিজানুর ১, জুনায়েদ ১৫, মাহমুদ ৩৪, হামিদুল ১৬, ইয়াসির ৬৫, জানি ৪, শরিফউল্লাহ ৩৫, শরীফ ২৪*, হাবিবুর ২০, মেহেদি ৩*; শহীদ ১/৩৭, ধাওয়ান ১/৬০, মুক্তার ২/৩৮, আসিফ ১/৪১, নাবিল ২/৪১)

লেজেন্ডস অব রূপগঞ্জ: ৪৯.৫ ওভারে ২২১/৭ (আজমির ৩৮, মোহাম্মদ নাঈম ২১, শাহরিয়ার ৫৯, নাঈম ১, আসিফ ৩৮, ধাওয়ান ২২, জাকের ১৭, মুক্তার ১১*, শহীদ ৩*; হাবিবুর ০/৩২, মেহেদি ০/৩১, জানি ৩/৬৪, শরীফ ২/৩৫, শরিফউল্লাহ ১/২৭, নাঈম জুনিয়র ১/৩২)

ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ৩ উইকেটে জয়ী

Share Button

     এ জাতীয় আরো খবর