April 6, 2026, 9:34 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বিশ্বকাপের প্রাথমিক দলে তাসকিন-ইয়াসির

বিশ্বকাপের প্রাথমিক দলে তাসকিন-ইয়াসির

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের রুম থেকে গতকাল দুপুরে একটা খেলোয়াড় তালিকা হাতে বের হলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। বাংলাদেশের নিউজিল্যান্ড সফর এখনো চলছে। ওয়েলিংটনে আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এ সফর শেষ হতে হতে ২০-২১ মার্চ। নির্বাচকেরা এখন কোন দল গড়তে বসেছেন? বিশ্বকাপের প্রাথমিক দল! বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় আড়াই মাস। টুর্নামেন্টের ব্যাপ্তি কিংবা গুরুত্ব চিন্তা করলে, খুব যে বেশি দেরি আছে, তা নয়। বাংলাদেশ দল বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে আগামি ২২ এপ্রিল থেকে। তার আগে জাতীয় দলের ক্রিকেটারদের কেউ কিছুদিনের বিশ্রামে থাকবেন, কেউ ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন। গতকাল যে দলটি জমা দিয়েছেন নির্বাচকেরা, এটি ৩০ জনের প্রাথমিক দল। এখান থেকে পরে দলটা নেমে আসবে ১৫ জনে। এই প্রাথমিক দলে আছেন বিপিএলে চোট পাওয়া তাসকিন আহমেদ। বিপিএল ও ডিপিএল টি-টোয়েন্টিতে ভালো খেলা তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলীও আছেন ৩০জনের দলে।

প্রাথমিক দল নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বললেন, ‘লজিস্টিকের কিছু বিষয় আছে। সে কারণেই প্রাথমিক দলটা করে দিয়েছি। খেলোয়াড়েরাও মানসিকভাবে যেন তৈরি হয়, সেটিও একটা কারণ। বিশ্বকাপের আগে আমাদের প্রোগ্রাম সব ঠিক হয়ে আছে। সেটির একটা হচ্ছে এই প্রাথমিক দল ঘোষণা। আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী এপ্রিলের মাঝামাঝি সময়ে চূড়ান্ত দল দিয়ে দেব। ২১-২২ এপ্রিলের দিকে আয়ারল্যান্ড চলে যাবে দল। সেখানে ত্রিদেশীয় সিরিজ খেলবে। আয়ারল্যান্ড থেকে যাবে বিশ্বকাপে।’ তাসকিনকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তাঁকে প্রাথমিক দলে অন্তর্ভুক্তি নিয়ে মিনহাজুল বললেন, ‘আমরা যেটা জানি এপ্রিলের দ্বিতীয়-তৃতীয় সপ্তাহের দিকে সে হয়তো মাঠে ফিরবে। এ কারণে আমরা ওকে প্রাথমিক দলে রেখে দিয়েছি।’ গত বিশ্বকাপে নিজ খরচে অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির আগেও কন্ডিশনিং ক্যাম্প করেছিল। এবার ক্যাম্প হওয়ার সম্ভাবনা কম। ১ মে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড চলে যাবে বাংলাদেশ। আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে হওয়া এই সিরিজের ফাইনাল খেললে ১৭ মে পর্যন্ত আয়ারল্যান্ডে থাকবেন মাশরাফিরা। বিশ্বকাপের আগে ২৬ মে কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে, একই মাঠে ২৮ মে ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল টুর্নামেন্টের আগে এতগুলো ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় আলাদা করে কন্ডিশনিং ক্যাম্পের প্রয়োজনীয়তা দেখছেন না প্রধান নির্বাচক, ‘আমরা তো মে মাসের শুরু থেকেই টানা ম্যাচ খেলতে শুরু করব। আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচও আছে। এত ম্যাচ খেলার পর প্রস্তুতি এমনিই ভালো হয়ে যাওয়ার কথা।’ ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।

Share Button

     এ জাতীয় আরো খবর