March 23, 2026, 1:26 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চৌদ্দগ্রামের শ্রীপুর মাদরাসায় বার্ষিক ওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম শ্রীপুর জামেয়া মাদানিয়া মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণ মঙ্গলবার রাতে সম্পন্ন হয়েছে। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, গালফ্ ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মমিনুর রহমান ফটিক, চৌদ্দগ্রাম হোসাইনিয়া দারুল উলুম মাদরাসার প্রধান মাওলানা জাকারিয়া, চৌদ্দগ্রাম আলিয়া মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিন, পৌর কাউন্সিলর মোঃ ইউনুছসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ উল্যাহ উজানীর পরিচালনায় মঙ্গলবার ওয়ায়েজিন হিসেবে তাফসির পেশ করেন উজানী মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আবদুর রহমান, কুমিল্লা আশ্রাফুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আনিছুর রহমান আশ্রাফী, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, বটগ্রাম মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল হক। সোমবার তাফসির পেশ করেন বটগ্রাম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মনির হোসেন, কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবুল হাসান রাজাপুরী, বরুড়া মাদরাসার মাওলানা শফিকুল ইসলাম। মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব খায়েজ আহমদ ভুঁইয়ার সৌজন্যে হাফেজদের পাগড়ি ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৬ মার্চ ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর