March 23, 2026, 2:50 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সিলেটের ছাতকে আটকে রাখা মাদ্রাসা ছাত্রী উদ্ধার

লিপন দেব,বালাগঞ্জ(সিলেট)প্রতিনিধিঃ

প্রতিকি ছবি

ছাতকে সপ্তাহ ধরে আটকে রাখা ১৪ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।মঙ্গলবার সকালে ছাত্রীর মা’র হাতে তাকে তুলে দেয়া হয়।সোমবার রাতে ছাতক থানার এসআই অরুন কুমার দাস উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রাম থেকে ওই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেন।  গত এক সপ্তাহ ধরে ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলার একমাদ্রাসা ছাত্রীকে আলমপুর গ্রামের খুরশিদ আলীর বাড়িতে আটকে রাখার ঘটনায় এলাকা জুড়ে তুলপাড় শুরু হয়।  স্থানীয় লোকজনের অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে ওই মাদ্রাসা ছাত্রীকে ময়মনসিংহ থেকে এনে ঘরে বন্দি অবস্থায় রেখে শারীরীক ও মানষিক নির্যাতন করা হচ্ছে।খুশিদ আলী এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় এ বিষয়ে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস দেখাচ্ছে না।  প্রায় ৭-৮দিন ধরে ওই মেয়েটি উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামের খুশিদ আলীর বাড়িতে আটক অবস্থায় ছিল।খুশিদ আলীর ছোট ছেলে রিয়াজ উদ্দিন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অপহরন করে এখানে এনেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।  ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান,অপ্রাপ্ত বয়স্ক ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের কাছে দেয়া হয়েছে। তবে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাকে বিয়ে না দেয়ার শর্তে তার মায়ের কাছ থেকে মুছলেকা রাখা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৫ মার্চ ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর