April 7, 2026, 7:26 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আবাহনীর জয়, মোহামেডানের হার

আবাহনীর জয়, মোহামেডানের হার

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

প্রিমিয়ার লিগে দিনের তিন ম্যাচের মধ্যে সেরা চমকটি দেখিয়েছে নোফেল স্পোর্টিং ক্লাব। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিয়েছে নবাগত দলটি। এদিকে লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী সহজ জয়ে শীর্ষে ফিরেছে। অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী ড্র করেছে শেখ জামাল ধানম-ি ক্লাব।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামালের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ময়মনসিংহে সাইফ স্পোর্টিংকে ৩-১ গোলে হারায় আবাহনী লিমিটেড। আর নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-০ ব্যবধানে হারায় নোফেল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত চট্টগ্রাম আবাহনী। কিন্তু ডি-বক্সের মধ্যে বল পেয়ে শট নিতে দেরি করে সুযোগটা নষ্ট করেন মিডফিল্ডার কৌশিক বড়ুয়া।

প্রথমার্ধের শেষ দিকে সলোমন কিংয়ের কর্নারে কিরগিজস্তানের ফরোয়ার্ড দাভিদ ব্রুসের হেড সোজা মোহাম্মদ নেহালের গ্লাভসে জমে গেলে এগিয়ে যাওয়া হয়নি শেখ জামালের।

দ্বিতীয়ার্ধের ৩১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ব্রুসের শট জোরালো শট ক্রসবারে লেগে ফিরলে শেখ জামালের হতাশা আরও বাড়ে। শেষ পর্যন্ত সমতায় শেষ হয় ম্যাচটি।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটে রুবেল মিয়ার বাড়ানো বল জালে জড়িয়ে আবাহনীকে এগিয়ে নেন নাবীব নেওয়াজ জীবন। ২৮তম ও ৫৬তম মিনিটের গোলে স্কোরলাইন ৩-০ করেন সানডে চিজোবা। ৬৩তম মিনিটে সাইফের ব্যবধান কমানো একমাত্র গোল করেন দেনিস বলশেকভ।

১০ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিকে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ৮৩তম মিনিটে ইসমাইল বাঙ্গুরার পেনাল্টি গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-০ ব্যবধানে হারায় নবাগত দল নোফেল স্পোর্টিং।

নয় ম্যাচে পঞ্চম হারের স্বাদ পাওয়া মোহামেডানের পয়েন্ট ৫। নয় ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পাওয়া নোফেলের পয়েন্ট ৮।

Share Button

     এ জাতীয় আরো খবর