April 7, 2026, 7:15 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

চীনের কাছে হেরে বাংলাদেশ গ্রুপ রানার্সআপ

চীনের কাছে হেরে বাংলাদেশ গ্রুপ রানার্সআপ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

আগেই মূল পর্ব নিশ্চিত করা দুই দলের গ্রুপ সেরা হওয়ার লড়াই পেরে ওঠেনি বাংলাদেশ। শক্তিশালী চীনের কাছে হেরে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে নিজেদের গ্রুপে রানার্সআপ হয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

মিয়ানমারের মানডালা থিরি স্টেডিয়ামে রোববার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ৩-০ গোলে হারে বাংলাদেশ। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে চীন। দুই জয় এক হারে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ বাংলাদেশ।

ম্যাচের ২৯তম মিনিটে পিছিয়ে পড়া বাংলাদেশ দুই মিনিট পরই সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল। কিন্তু তহুরা খাতুনের কাটব্যাকে পা ছোঁয়াতে পারেননি মিয়ানমারকে হারানো ম্যাচে একমাত্র গোল করা মনিকা চাকমা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে নেওয়া চীন স্কোরলাইন ৩-০ করে নেয় ৫৩তম মিনিটে। ম্যাচের বাকিটা সময় ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

ফিলিপিন্সকে ১০-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

বাছাই দুই পর্ব মিলিয়ে তৃতীয় ম্যাচে এসে প্রথম গোল হজম করল বাংলাদেশ; প্রথম হারের স্বাদও পেলো দল। অন্য দিকে কোনো গোলই হজম করেনি চীন।

আগামী সেপ্টেম্বর থাইল্যান্ডে হবে মূল পর্বের খেলা।

Share Button

     এ জাতীয় আরো খবর