April 7, 2026, 10:06 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুঠান অনুষ্ঠিত

এ,এস,এম জুলফিকুর রহমান,সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতাঃ

mostbet

জামারপুরের সরিষাবাড়ী উপজেলার ১ নং সাতপোয়া ইউনিয়নের চর জামিরা নবাব আলী দাখিল মাদ্রাসার ২৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি ঢাকাস্থ সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী বিশিস্ট সমাজ সেবক, বিদ্যানুরাগী মোঃ শাহজাহান এবং তার সহধর্মিনী মোছাঃ ফারজানা শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর.এন.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক , বিশিষ্ট সাংবাদিক,কবি ও সাহিত্যিক এ,এস,এম জুলফিকুর রহমান, সাতপোয়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আঃ রউফ গফুর । এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী সরকারী বালিকা বিদ্যালয় এ›ড কলেজের ইংরেজী শিক্ষক মোঃ শহিদুল্লাহ , ছাতারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কলিম হোসেন মোঃ ওয়াজেদ আলী ফকির , চর জামিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছামিউল ইসলাম মিলন প্রমুখ। সকাল ১০ টা থেকে অনুষ্ঠান সুচীর মধ্যে ছিলো,জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত , ছেলেমেয়েদের কুচ কাওয়াজ ও ডিস প্লে । স্বাগত ভাষনে প্রধান অতিথি মাদ্রাসার উন্নয়ন কল্পে নগদ ৫ লক্ষ অনুদান প্রদান করেন এবং আগামী ১ বছরের মধ্যে মাদ্রাসাটিতে ৪ তলা ভবন করে দিবার জন্য অঙ্গীকার বদ্ধ হোন । বিকাল ৪ টায় বিজয়ী ছেলেমেয়েদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০২ মার্চ ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর