April 7, 2026, 12:32 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

মুস্তাফিজ ওয়েলিংটনেই খেলবেন

মুস্তাফিজ ওয়েলিংটনেই খেলবেন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ওয়েলিংটন টেস্টের জন্য প্রস্তুত করে রাখা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে। প্রথম টেস্ট চলাকালেই গতকাল এই কথা জানিয়ে দিলেন কোচ স্টিভ রোডস। তার দাবি, ওয়েলিংটন টেস্টে সতেজ মুস্তাফিজকে পাওয়ার জন্যই হ্যামিল্টনে তাকে খেলানোর ঝুঁকি নেয়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

হ্যামিল্টনে বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলতে নেমেছে। আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ ও অভিষিক্ত এবাদত হোসেন- তিন জন মিলে ৮৭ ওভার বোলিং করেছেন। এর মধ্যে এবাদত একটি মাত্র উইকেট পান। এই অবস্থায় মুস্তাফিজের অভাববোধ করছে বাংলাদেশ।

এই পরিস্থিতিতে গতকাল দিনের খেলা শেষেও ঘুরেফিরেই এসেছে মুস্তাফিজের প্রসঙ্গ। কোচ জানিয়েছেন, আগামি আট মার্চ থেকে বেসিন রিজার্ভে শুরু হতে পাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টেই থাকবেন মুস্তাফিজ। ম্যাচটি শুরু হবে আগামি ৮ মার্চ।

১২টি টেস্টের অভিজ্ঞতা সম্পন্ন মুস্তাফিজ গেল বছর খেলেছেন চারটি টেস্ট। তার প্রসঙ্গে কোচ বলেন, ‘ওকে আসলে পর পর দুই টেস্টে খেলানো খুব শক্ত ব্যাপার। ওর সেরাটা পাওয়ার জন্যই ওকে মানসিক ও শারীরিকভাবে ফিট রাখাটা আমাদের জন্য জরুরি। টেস্টে লম্বা সময় ধরে বল করে যেতে হয়। আশা করি সতেজ হয়ে দ্বিতীয় টেস্টেই ফিরে আসবে মুস্তাফিজ।’

ওয়েলিংটনই কেন? – এই প্রশ্নের জবাবে একটা মোক্ষম ব্যাখ্যাও দিলেন কোচ। তিনি বলেন, ‘ওকে আমরা ওয়েলিংটনে খেলাতে চাই, কারণ ওয়েলিংটনে ওকে প্রচুর বাতাসের মোকাবেলা করতে হবে। বাতাসে ও আমাদের সেরা বোলার। ওয়েলিংটনে ওর অনেক দায়িত্ব। সে কারণেই এই দফায় ওকে বিশ্রাম দেওয়া হয়েছে।’

Share Button

     এ জাতীয় আরো খবর