April 7, 2026, 12:39 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ইংল্যান্ডের ছক্কার রেকর্ড

ইংল্যান্ডের ছক্কার রেকর্ড

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

সিরিজের প্রথম ওয়ানডেতে ইংলিশ বোলারদের তুলোধুনো করে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ওয়ানডেতে সফরকারী দল খুনে ব্যাটিংয়ে নিল তার বদলা। ক্যারিবিয়ানদের উড়িয়ে দিয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।

গ্রানাডার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ৬ উইকেটে ৪১৮ রানের বড় সংগ্রহ গড়ার পথে ২৪ ছক্কা হাঁকায় ওয়েন মর্গ্যানের দল। প্রথম ওয়ানডেতে ২৩ ছক্কায় রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

ওয়ানডেতে এক ইনিংসে ইংল্যান্ডের সর্বোচ্চ ছক্কা ছিল ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। গত বছর নটিংহ্যামে ৪৮১ রান করার পথে ইংলিশরা মেরেছিল ২১ ছক্কা।

ইংল্যান্ডের রেকর্ড গড়ায় সবচেয়ে বড় অবদান জস বাটলারের। ২৬তম ওভারে ক্রিজে যাওয়া এই কিপার-ব্যাটসম্যান ৭৭ বলে ১৫০ রানের টর্নেডো ইনিংস খেলার পথে হাঁকান ১২ ছক্কা। অধিনায়ক মর্গ্যান ৮৮ বলে ১০৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলার পথে ছয়বার বল উড়িয়ে সীমানার বাইরে পাঠান।

৭৩ বলে ৮২ রান করার পথে দুটি ছক্কা হাঁকান অ্যালেক্স হেলস। আরেক ওপেনার জনি বেয়ারস্টোর ৪৩ বলে খেলা ৫৬ রানের ইনিংসে ছক্কা চারটি।

ছক্কার হাত থেকে নিস্তার পাননি স্বাগতিকদের কোনো বোলার। সবচেয়ে বেশি ছয়টি ছক্কা হজম করেন অধিনায়ক জেসন হোল্ডার। চারটি করে ছক্কা আসে দেবেন্দ্র বিশু, শেলডন কটরেল ও ওশেন টমাসের বল থেকে। তিনটি করে ছক্কা হজম করেন অ্যাশলি নার্স ও ক্রেইগ ব্র্যাথওয়েট।

Share Button

     এ জাতীয় আরো খবর