আকাশ, বগুড়া প্রতিনিধিঃ
গত সোমবার রাত ১০ টায় বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ী কদিমপাড়া যুব সমাজ কল্যানের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী মোজাম হোসেন খন্দকারের সভাপতিত্বে বি.এন ব্যাটালিয়ান অবসরপ্রাপ্ত ফুল মিয়া সাকিদার সহ-সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান সফিক।এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান,ইউপি সদস্য নিছার উদ্দিন মন্ডল, ভূমি কর্মকর্তা কামাল হায়দার দুলাল, শিপন মাস্টার, ডাঃ মজনু মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু বাসার মানিক, আবু তোরাফ সুজন সহ এলাবাসী ও অতিথিবৃন্দ।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল