March 25, 2026, 3:53 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

অধিনায়ক কোহলি সবাইকে ছাড়িয়ে

অধিনায়ক কোহলি সবাইকে ছাড়িয়ে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

আগের টেস্টে সেঞ্চুরি করে স্পর্শ করেছিলেন রেকর্ড। এই টেস্টে সেঞ্চুরি করে গেলেন ছাড়িয়ে। রেকর্ড করে নিলেন একান্তই নিজের। অধিনায়ক হিসেবে সেঞ্চুরির দুটি রেকর্ডের চূড়ায় এখন কেবলই বিরাট কোহলি।

রোববার শ্রীলঙ্কার বিপক্ষে নাগপুর টেস্টের তৃতীয় দিন সকালে সেঞ্চুরি করেছেন কোহলি। ভারত অধিনায়ক হিসেবে এটি কোহলির দ্বাদশ সেঞ্চুরি। আগের টেস্টে কলকাতায় সেঞ্চুরি করে কোহলি ছুঁয়েছিলেন অধিনায়ক সুনিল গাভাস্কারের ১১ সেঞ্চুরির রেকর্ড।

নাগপুরের সেঞ্চুরি এই পঞ্জিকাবর্ষে তিন সংস্করণ মিলিয়ে কোহলির দশম সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে এক বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড এখন কোহলির একার।

আগের টেস্টের সেঞ্চুরিতে কোহলি ছুঁয়েছিলেন রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথের রেকর্ড। ২০০৫ ও ২০০৬ সালে ৯টি করে আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন পন্টিং। ২০০৫ সালে সমান সেঞ্চুরি করেছিলেন স্মিথও।

ব্যাটসম্যান কোহলির এটি ১৯তম টেস্ট সেঞ্চুরি। ভারতের হয়ে ১৯ সেঞ্চুরিতে তিনি দ্বিতীয় দ্রুততম। ৮৫ ইনিংসে ১৯টি করেছিলেন গাভাস্কার। ১০৪ ইনিংসে করলেন কোহলি, টেন্ডুলকারের লেগেছিল ১০৫ ইনিংস।

সেঞ্চুরিতেই না থেমে দুর্দান্ত ইনিংসটিকে কোহলি রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। আউট হয়েছেন ২১৩ রান করে। টেস্ট ক্যারিয়ারে এটি তার পঞ্চম দ্বিশতক। ছুঁয়েছেন আরও একটি রেকর্ড।

পাঁচ ডাবল সেঞ্চুরির সবকটিই কোহলি করলেন অধিনায়ক হিসেবে। ছুঁয়েছেন অধিনায়ক হিসেবে ব্রায়ান লারার ৫ ডাবল সেঞ্চুরির রেকর্ড। ডন ব্র্যাডম্যান, মাইকেল ক্লার্ক ও গ্রায়েম স্মিথ অধিনায়ক হিসেবে দুইশ ছুঁয়েছেন ৪ বার করে।

Share Button

     এ জাতীয় আরো খবর