April 7, 2026, 10:55 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আগুয়েরো সব প্রতিযোগিতায় শিরোপার জন্য লড়তে চান

আগুয়েরো সব প্রতিযোগিতায় শিরোপার জন্য লড়তে চান

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

চেলসিকে হারিয়ে ইংলিশ লিগ কাপ জয়ের পর অন্য সব প্রতিযোগিতাতেও শিরোপার জন্য লড়তে চান বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো।

রোববার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে সিটি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রতিযোগিতায় এটি তাদের সব মিলে ষষ্ঠ শিরোপা। ম্যাচের পর ইএসপিএনকে নিজেদের লক্ষ্যের কথা জানান আগুয়েরো।

“সব প্রতিযোগিতায় লড়তে আমরা এখানে আছি। অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ সহজ নয়। কিন্তু যত দূর যাওয়া সম্ভব তত দূর যেতে আমরা চেষ্টা করব।… আর যেমনটা আমি বলেছিলাম, আমরা সব শিরোপার জন্য লড়ব।”

ফাইনালে চেলসির জালে একবার বল পাঠিয়েছিলেন আগুয়েরো। কিন্তু অফসাইডের কারণে ভিএআরের সাহায্য নিয়ে গোল দেননি রেফারি।

“কয়েক মিলিমিটার পার্থক্য ছিল, এজন্যই ভিএআর প্রযুক্তি আছে।”

ফাইনালে গোল না পেলেও দারুণ ছন্দে আছেন ৩০ বছর বয়সী আগুয়েরো। সব প্রতিযোগিতা মিলে নিজের শেষ ১২ ম্যাচে দুই হ্যাটট্রিকসহ করেছেন ১২ গোল। তবে ব্যক্তি সাফল্যের চেয়ে দলকে এগিয়ে রাখছেন তিনি।

“আমি ভালো ছন্দে আছি। কিন্তু যেমনটা আমি বলি, আমার প্রথম চিন্তা থাকে ক্লাবের জন্য আমি কি করতে পারি। আর এই মুহূর্তে আমি ক্লাব নিয়ে ভাবছি।”

Share Button

     এ জাতীয় আরো খবর