March 23, 2026, 3:39 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রংপুর সিটি করপোরেশন নির্বাচন: ৬ মেয়র প্রার্থীসহ ১৮ জনের মনোনয়ন বাতিল

রংপুর সিটি করপোরেশন নির্বাচন: ৬ মেয়র প্রার্থীসহ ১৮ জনের মনোনয়ন বাতিল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে যাচাই-বাছাই শেষে ৬ মেয়র প্রার্থীসহ ১৮ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এদের মধ্যে সাধারণ কাউন্সিলর ৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর রয়েছেন ৪ জন। শনি ও গতকাল রোববার ছিল মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া। রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত ২২ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত মেয়র পদে ১৩ জন মনোনয়ন জমা দেন। যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমাদানকারি সাবেক জাপা নেতা ও রংপুর পৌর সভার সাবেক মেয়র আবদুর রউফ মানিক, মেহেদী হাসান বনি, মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, শাকিল রায়হান, সুইটি আনঞ্জুম এবং বিএনপির বিদ্রোহি প্রার্থী জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজুর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনীত সাবেক মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু, জাতীয়পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিএনপির কাওসার জামান বাবলা, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম এরশাদের ভাতিজা সাবেক সংসদ সদস্য ও রংপুর জেলা জাপার সাবেক সদস্য সচিব আসিফ শাহরিয়ার, বাসদের আবদুল কুদ্দুস, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ’র এটিএম গোলাম মোস্তফা বাবু এবং ন্যাশনাল পিপল্স পার্টির সেলিম আখতারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে, মনোনয়ন বাতিলের একদিন আগেই বিএনপির বিদ্রোহী প্রার্থী নাজমুল আলম নাজু নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন। গত শনিবার নগরীর গ্রান্ডহোটেল মোড়ের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে নাজু বলেন, যেহেতু ম্যাডাম খালেদা জিয়া কাওসার জামান বাবলাকে মনোনয়ন দিয়েছেন তাই আমি খালেদা জিয়ার সিদ্ধান্তের সাথে সহমত প্রকাশ করে মনোনয়ন দাখিল করা সত্ত্বেও এই নির্বাচনে আর অংশগ্রহণ করবো না। অপরদিকে রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২২৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৭টি জন মনোনয়ন জমা দেন। এদের মধ্যে সাধারণ কাউন্সিলর ৮জন ও ৪ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। গত ৫ নভেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মনোনয়ন সংক্রান্ত আপিল নিষ্পত্তি ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর। এ সিটি কর্পোরেশনে বর্তমানে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৯৬টি, ভোটকক্ষ ১ হাজার ১৭৭টি।

Share Button

     এ জাতীয় আরো খবর