March 17, 2026, 9:28 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

মাদ্রাসা শিক্ষার অবকাঠামো সমস্যা নিরসনে সরকার তিন হাজার ভবন নির্মাণ করেছে: নাহিদ

মাদ্রাসা শিক্ষার অবকাঠামো সমস্যা নিরসনে সরকার তিন হাজার ভবন নির্মাণ করেছে: নাহিদ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সমস্যা নিরসনে সরকার প্রায় সাড়ে তিন হাজার ভবন নির্মাণ করেছে। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার আরো উন্নয়নে দুই সহ¯্রাধিক ভবন নির্মাণের কাজ চলছে। গতকাল রোববার রাজধানীর কাকরাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অব্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ’সিজেডএম জিনিয়াস স্কলারশিপ এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এ অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষামন্ত্রী বলেন,দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে। যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান এ ক্ষেত্রে একটি চমৎকার উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি তা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগবে। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্মকে প্রস্তুত করে তুলতে হবে। এজন্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় অধিকতর জোর দেয়া হচ্ছে। শিক্ষার মূল লক্ষ্য নতুন প্রজন্মকে আধুনিক উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। তারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। দক্ষতা অর্জনের পাশাপশি তাদেরকে নৈতিক মূল্যবোধসম্পন্ন ভাল মানুষ হতে হবে। তিনি বলেন, সারা পৃথিবীতে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের তরুনেরা মেধার দিক থেকে কোন অংশে কম নয়। এজন্য তাদেরকে এমনভাবে প্রস্তত করতে হবে যাতে তারা প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বে জায়গা করে নিতে পারে। সাবেক মন্ত্রী লে. জে. (অব.) এম নুরুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিজেডএম’র চেয়ারম্যান নিয়াজ রহিম,কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুল মজিদ, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও সিজেডএম’র উপদেষ্টা আরাস্তু খান এবং সিজেডএম-এর প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ৪২১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। সিজেডএম এ বছর সারাদেশের ¯œাতক পর্যায়ের মোট দুই হাজার শিক্ষার্থীকে বৃত্তি কর্মসূচির আওতায় মাসিক বৃত্তি প্রদান করবে।

Share Button

     এ জাতীয় আরো খবর