April 7, 2026, 3:34 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সবার ব্যাটে রান

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সবার ব্যাটে রান

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ওয়ানডে সিরিজ জুড়ে ধুঁকেছে ব্যাটিং। টেস্টে পরীক্ষাটা আরও কঠিন হওয়ার কথা। তবে প্রস্তুতি ম্যাচের ব্যাটিং অন্তত কিছুটা স্বস্তি এনে দিতে পারে বাংলাদেশ দলে। রান পেয়েছেন ব্যাটিংয়ে নামা সবাই।

লিংকনে শনিবার দুই দিনের প্রস্তুতি মাচের প্রথম দিনে নিউ জিল্যান্ড একাদশের বিপক্ষে ৯৬.১ ওভারে ৪১১ রান তুলেছে বাংলাদেশ।

নিউ জিল্যান্ড একাদশের বোলিং আক্রমণ অবশ্য ছিল বেশ অনভিজ্ঞ। উল্লেখ করার মতো ছিলেন কেবল অ্যাডাম মিল্ন। তবে ৪০ ওয়ানডে খেলা ফাস্ট বোলার বোলিং করেছেন মাত্র ৪ ওভার।

দলের চার ব্যাটসম্যান করেছেন ফিফটি। প্রস্তুতির স্বার্থে স্বেচ্ছায় অবসরে গিয়েছেন চার জন। মূল ব্যাটসম্যানদের মধ্যে খানিকটা ঘাটতি থাকতে পারে কেবল মুমিনুল হকের। বাঁহাতি ব্যাটসম্যান আউট হয়েছেন ২০ রানে।

ওয়ানডে সিরিজে রান না পেলেও এ দিন রানে ফিরেছেন তামিম ইকবাল। ৫ চার ও ১ ছক্কায় ৪৫ করেছেন ৮৩ বলে। সাদমান ইসলামের সঙ্গে তার উদ্বোধনী জুটি ছিল ১১৩ রানে। লাঞ্চের আগে কেবল তামিমের উইকেটই হারায় বাংলাদেশ।

টেস্ট স্পেশালিস্ট ওপেনার সাদমান লাঞ্চের পর আউট হন ৯ চারে ১১৩ বলে ৬৭ রান করে। তিনে নেমে ৩০ বলে ২০ মুমিনুল।

পরের চার ব্যাটসম্যানই রানের দেখা পেয়েছেন এবং অন্যান্যের সুযোগ দিতে ইনিংস ছেড়েছেন। ৬ চারে ৯১ বলে ৬২ করেছেন লিটন দাস, সমান চারে সৌম্য সরকার ৭৫ বলে ৪১।

অন্তত প্রথম দুই টেস্টে নেতৃত্ব দেবেন যিনি, সেই মাহমুদউল্লাহ ছিলেন বেশ আগ্রাসী। ফিফটি ছুঁয়েছেন ৫০ বলে। ৮ চার ও ১ ছক্কায় ৬০ বলে ৫৯ করে ছেড়েছেন ইনিংস।

মেহেদী হাসান মিরাজও ছিলেন আক্রমণাত্মক। তার ৬৭ বলে ৫১ রানের ইনিংসে চার ৬টি, ছক্কা দুটি। এমনকি লোয়ার অর্ডারে আবু জায়েদও ৪টি চারে করেছেন ২৩ রান।

চোটের কারণে প্রস্তুতি ম্যাচে খেলছেন না মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশ-নিউ জিল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু বৃহস্পতিবার, হ্যামিল্টেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৯৬.১ ওভারে ৪১১ (তামিম ৪৫, সাদমান ৬৭, মুমিনুল ২০, লিটন ৬২ (রিটায়ার্ড নট আউট), সৌম্য ৪১ (রিটায়ার্ড নট আউট), মাহমুদউল্লাহ ৫৯ (রিটায়ার্ড নট আউট), মিরাজ ৫১ (রিটায়ার্ড নট আউট), তাইজুল ১৪, নাঈম ১২, আবু জায়েদ ২৩, খালেদ ০*; কোবার্ন ২/৯২, বুলা ১/৩১, নাটাল ১/৬০, সিয়ার্স ১/৭৭, লকরোজ ১/১০৪)।

 

Share Button

     এ জাতীয় আরো খবর