April 7, 2026, 11:41 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ভারতীয় বিশেষজ্ঞরা বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলার পক্ষে

ভারতীয় বিশেষজ্ঞরা বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলার পক্ষে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে জঙ্গি হামলার পর দেশটিতে পাকিস্তান বিরোধী মনোভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ হামলার মদদদাতা হিসেবেই ভারতীয়রা পাকিস্তানকে দায়ী করছে। তবে পাকিস্তান বরাবরের ন্যায় এ অভিযোগ অস্বীকার করে আসছে। কিন্তু ভারতীয়রা এতটাই ক্ষুদ্ধ যে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করার আহবান পর্যন্ত জানিয়েছেন অনেকে।

দেশটির বিভিন্ন প্রদেশের ক্রিকেট ক্লাবগুলো থেকে পাকিস্তানী তারকাদের ছবি পর্যন্ত নামিয়ে ফেলা হয়েছে। আবার কোথাও কোথাও পাকিস্তানীদের ছবি নামিয়ে ফেলা হয়েছে। শনিবার ভারতে শুরু হওয়া শুটিং বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তানী শুটারদের ভিসা দেয়া হয়নি। তারপরও বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কট না করার পক্ষেই বিশেষজ্ঞরা।

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে না খেললে ক্ষতি হবে বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার। তিনি মনে করছেন দ্বিপাক্ষিক সিরিজ না খেলা অব্যাহত রেখে পাকিস্তানকে ‘আঘাত’ করতে পারে ভারত। ইন্ডিয়া টুডে পত্রিকাকে গাভাস্কার এসব কথা বলেন।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে বলা হয়েছে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপে পাকিস্তানকে নিষিদ্ধ করার কোন পথ নেই। বিষয়টি যদি আইসিসিতে তোলা হয় এবং তারা বোর্ড সদস্যদের সামনে ভোটের জন্য তুলে ধরে, ভারত হয়তো অন্য দেশগুলোর সমর্থন পাবেনা।আইসিসির সংবিধান অনুযায়ী কোন দল বাছাই পর্ব তেকে উন্নীত হলে আইসিসি ইভেন্টে তাদেরকে অংশগ্রহণ করতে দিতে হবে। এ সমস্যা সমাধানে সাংবিধানিক কিংবা চুক্তিগত কোন পথ নেই।

ভারতীয় দলের সাবেক ওপেনার চেতন চৌহান বলেছেন, বিশ্বকাপের মত বৈশ্বিক কোন টুর্নামেন্ট থেকে তুলে নেয়া ক্রিকেট বোর্ডগুলোর জন্য মোটেই সহজ কাজ নয়। বরং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করলে এটা ভারতের জন্য ক্ষতিকর হতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর