April 7, 2026, 3:34 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

নিউ জিল্যান্ড টেস্ট দলে বাংলাদেশের বিপক্ষে অ্যাস্টল

নিউ জিল্যান্ড টেস্ট দলে বাংলাদেশের বিপক্ষে অ্যাস্টল

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের নিউ জিল্যান্ড টেস্ট দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার টড অ্যাস্টল। বাদ পড়ে গেছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল।

২০১২ সালে টেস্ট অভিষেকের পর এই সংস্করণে এখন পর্যস্ত কেবল তিনটি টেস্ট খেলেছেন অ্যাস্টল। গত মার্চে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর চোটের জন্য লম্বা সময়ের জন্য ছিটকে যান তিনি। পরে খেলা হয়নি সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে।

সেই সিরিজেই আবু ধাবিতে অভিষেকে ৫৯ রানে ৫ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের চার রানের জয়ে বড় অবদান রাখেন এজাজ। তবে পরের চার ইনিংসে ৬ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার জায়গা হারালেন দলে।

টেস্টে নিউ জিল্যান্ডের ব্যাটিং ও পেস বোলিং ইউনিট থিতু, কোনো পরিবর্তন আসেনি সেখানে। নির্বাচক গ্যাভিন লারসেন জানান, নিউ জিল্যান্ডের কন্ডিশনে রিস্ট স্পিন কেমন করে দেখতে চোট কাটিয়ে ফেরা অ্যাস্টলকে টেস্ট সিরিজের দলে নেওয়া হয়েছে।

অস্ত্রোপচারের পর আন্তর্জাতিক ক্রিকেটে সীমিত ওভারের ক্রিকেটে খেলা স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনারকে এখনও টেস্টে বিবেচনা করছে না নিউ জিল্যান্ড।

দেশের হয়ে এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা উইল ইয়ং টিকে গেছেন ১৩ সদেস্যর দলে।

আগামী বৃহস্পতিবার হ্যামিল্টনে শুরু হবে প্রথম টেস্ট। পরের দুটি টেস্ট হবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে।

টেস্টের নিউ জিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়েগনার, বিজে ওয়াটলিং, উইল ইয়ং।

Share Button

     এ জাতীয় আরো খবর