April 7, 2026, 5:03 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

যে কারণে তৃতীয় ওয়ানডেতে জিততে হবে বাংলাদেশকে

যে কারণে তৃতীয় ওয়ানডেতে জিততে হবে বাংলাদেশকে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

প্রথম দুই ম্যাচ হেরে এরইমধ্যে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডে হারলে হোয়াইটওয়াশের লজ্জাও পাবে টাইগাররা। এমনকি তিন রেটিং পয়েন্ট হারাবে লাল-সবুজের দল। সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং ছিল ৯৩। অবস্থান সপ্তম। তবে প্রথম দুই ম্যাচ হেরে টাইগারদের রেটিং হয়েছে ৯১। অবশ্য অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তবে ম্যাচে হারলে আগের অবস্থানে থাকলেও তাদের রেটিং হবে ৯০। অর্থাৎ সিরিজে হোয়াইটওয়াশ হলে তিনটি মূল্যবান রেটিং হারাবে বাংলাদেশ।

তবে শেষ ম্যাচ জিতলে আগের রেটিং ধরে রাখতে পারবে তারা। অর্থাৎ সিরিজ শুরুর আগে ৯৩ ছিল, ২-১ ব্যবধানে হারেরও ৯৩ই থাকবে বাংলাদেশের। তাই তিনটি রেটিং বাঁচাতে সিরিজের শেষ ওয়ানডেতে জয় ছাড়া কোনো পথ খোলা নেই বাংলাদেশের।

এদিকে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠেছে নিউজিল্যান্ড। তাদের এখন রেটিং ১১২। ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে ১১২ রেটিং নিয়ে তৃতীয় স্থান ধরে রাখতে পারবে কিউইরা। আর ২-১ ব্যবধানে নিউজিল্যান্ড সিরিজ জিতলে তাদের রেটিং থাকবে ১১১। তখন চতুর্থ স্থানে নেমে যাবে কিউইরা। আজ বুধবার ডানেডিনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। পরে তিনটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দুই দল। প্রথম টেস্ট হবে হ্যামিল্টনে ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ, দ্বিতীয় টেস্ট ৮ থেকে ১২ মার্চ ওয়েলিংটনে, তৃতীয় টেস্ট ক্রাইস্টচার্চে ১৬ থেকে ২০ মার্চ।

Share Button

     এ জাতীয় আরো খবর