April 7, 2026, 5:03 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

নিষিদ্ধাদেশ থেকে মুক্তি পেয়ে শ্রীলংকা ওয়ানডে দলে ফিরলেন আকিলা

নিষিদ্ধাদেশ থেকে মুক্তি পেয়ে শ্রীলংকা ওয়ানডে দলে ফিরলেন আকিলা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

দক্ষিণ আফ্রিকার সাথে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলংকার ক্রিকেট বোর্ড। দলে তিন নতুন মুখের সাথে আছেন বোলিং এ্যাকশনের নিষিদ্ধাদেশ থেকে মুক্তি পাওয়া স্পিনার আকিলা ধনঞ্জয়াও। ইতোমধ্যেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বল করার জন্য ছাড়পত্র পেয়েছেন আকিলা। গেল বছরের নভেম্বরে গল টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের তালিকায় পড়েন আকিলা। এরপর ২৩ নভেম্বর ব্রিসবেনে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। পরে আকিলাকে বোলিং করার ছাড়পত্র দেয় আইসিসি। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারো দলে ফিরছেন আকিলা।

এছাড়া দলে ফিরেছেন ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও বাঁ-হাতি পেসার ইসুরু উদানা। শ্রীলংকা ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি।

ঘরোয়া আসরে চারদিনের ম্যাচে টানা দু’টি সেঞ্চুরিতে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন ব্যাটিং অলরাউন্ডার প্রিয়ামল পেরেরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট অভিষেক হয় ওসাদা ফার্নান্দোর। ১৯ ও ৩৭ রানের দু’টি ইনিংস খেলেন তিনি। টেস্টের পর এবার ওয়ানডে দলে ডাক পেলেন ফার্নান্দো। শ্রীলংকার হয়ে ১টি টি-২০ খেলার অভিজ্ঞতা রয়েছে ২০ বছর বয়সী পেসার কামিন্দু মেন্ডিসের। এক ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে এবার ওয়ানডে দলে সুযোগ পেলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পাননি সাবেক অধিনায়ক দিনেশ চান্ডিমাল। ওয়ানডে সিরিজের দলেও সুযোগ হয়নি তার। এ ছাড়া দল থেকে বাদ পড়েছেন আসলে গুনারতেœ, দাসুন শানাকা ও সেক্কুজে প্রসন্ন।

দলের বোলিং বিভাগে শুধুমাত্র অভিজ্ঞতাসম্পন্ন বোলার অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তার সাথে পেস অ্যাটাকে যারা আছেন, তারা তিনজন মিলে ১৫টি ওয়ানডেও খেলেননি। অন্য তিন পেসার হলেন- উদানা, বিশ্ব ফার্নান্দো ও কাসুন রাজিথা।

আগামী ৩ থেকে ১৬ মার্চ অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

শ্রীলংকা দল : লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকবেলা (সহ-অধিনায়ক), অভিষেক ফার্নান্দো, উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, অ্যাঞ্জেলো পেরেরা, ওশাদা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, প্রিয়ামাল পেরেরা, ইসুরু উদানা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা ও লক্ষন সান্দাকান।

Share Button

     এ জাতীয় আরো খবর