January 21, 2026, 3:54 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

ঢাবিতে ভর্তির অনলাইনে আবেদন শেষ হচ্ছে আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ। মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

mostbet

গত ৭ আগস্ট এ আবেদন প্রক্রিয়া শুরু হয়। ওই দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এ বছর মোট আসন সংখ্যা প্রায় সাত হাজার ১২০টি। নতুন বিভাগ হিসেবে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে জাপানিজ স্টাডিজ ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগে। এর মধ্যে এবার ক-ইউনিটে আসন সংখ্যা এক হাজার ৭৬৫টি, খ-ইউনিটে দুই হাজার ৩৬৩টি, গ-ইউনিটে এক হাজার ২৫০টি, ঘ-ইউনিটে এক হাজার ৫৪০টি এবং চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে। এছাড়াও কিছু আসন বাড়তে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

এ ছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) জানা যাবে।

Share Button

     এ জাতীয় আরো খবর