April 7, 2026, 5:02 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৮ মার্চ

ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৮ মার্চ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ঘরোয়া ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আগামি ৮ মার্চ। লিগের প্রস্তুতি হিসেবে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে ১২টি দল। এই টুর্নামেন্ট শুরু হবে ২৫ ফেব্রুয়ারি। ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ নিশ্চিত করেছেন এসব তথ্য।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে লিগের প্লেয়ার্স ড্রাফট শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘বছর দুয়েক আগে প্রিমিয়ার লিগের দলগুলোকে নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলাম আমরা। সেই পরিকল্পনার অংশ হিসেবে এবার ছোট আকারে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছি। আমরা প্রতি বছরই এই টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করবো।’ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১২টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। চার গ্রুপ চ্যাম্পিয়নকে নিয়ে দুটি সেমিফাইনাল হবে ১ মার্চ। ৩ মার্চ দিবারাত্রির ফাইনাল হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। টুর্নামেন্টের অন্য ম্যাচগুলো মিরপুরের পাশাপাশি ফতুল্লায় হবে। প্রিমিয়ার লিগে বিদেশি ক্রিকেটাররা খেললেও টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিদেশিদের খেলার সুযোগ নেই। এ প্রসঙ্গে সিসিডিএম চেয়ারম্যানের বক্তব্য, ‘বিপিএলে স্থানীয় ক্রিকেটাররা খেলার তেমন সুযোগ পায় না। তাই এই টুর্নামেন্টে খেলে স্থানীয় ক্রিকেটাররা টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের দক্ষ করে তুলতে পারবে।’ এবারও ৫০ ওভারের ফরম্যাটে হবে ঢাকা প্রিমিয়ার লিগ। গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ড অব রূপগঞ্জ, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শাইনপুর ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে দুই নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) অংশ নেবে এবারের লিগে।

Share Button

     এ জাতীয় আরো খবর