April 7, 2026, 8:07 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

এক লাফে ৫৮ ধাপ এগোলেন কুসল পেরেরা

এক লাফে ৫৮ ধাপ এগোলেন কুসল পেরেরা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে অবস্থান ছিল একশর কাছাকাছি। কিন্তু ব্যাট হাতে এমন এক সেঞ্চুরি করলেন, এক লাফেই কুসল পেরেরা জায়গা করে নিলেন সেরা চল্লিশে। ডারবান টেস্টে ইতিহাস গড়া সেঞ্চুরিতে টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৫৮ ধাপ এগিয়েছেন লঙ্কান ব্যাটসম্যান। শেষ উইকেটে বিশ্ব ফার্নান্দোর সঙ্গে ৭৮ রানের রেকর্ড গড়া অবিচ্ছিন্ন জুটিতে শ্রীলঙ্কাকে রোমাঞ্চকর জয় এনে দেন পেরেরা। নিজে অপরাজিত ছিলেন ১৫৩ রানে। ম্যাচের প্রথম ইনিংসেও করেছিলেন ৫১ রান। ৯৮তম থেকে বাঁহাতি ব্যাটসম্যান উঠে এসেছেন ৪০তম স্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট হারলেও ব্যক্তিগত অর্জনে নতুন প্রাপ্তির স্বাদ পেয়েছেন ফাফ দু প্লেসি। ডারবানে ৩৫ ও ৯০ রান করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এগিয়েছেন সাত ধাপ, ক্যারিয়ারে প্রথমবার জায়গা পেয়েছেন সেরা দশে। এক ধাপ এগিয়ে দু প্লেসির সঙ্গে যৌথভাবে দশে লঙ্কান টেস্ট অধিনায়ক দিমুথ করুনারতেœ। এই টেস্টেই ৮০ ও ৫৫ রান করে কুইন্টন ডি কক ফিরেছেন সেরা দশে। দক্ষিণ আফ্রিকার কিপার ব্যাটসম্যান ৪ ধাপ এগিয়ে উঠেছেন আটে। যেখানে তার সঙ্গী স্বদেশি এইডেন মারক্রাম।  শীর্ষ পাঁচে অবশ্য কোনো পরিবর্তন নেই। সবার উপরে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দুই ও তিনে যথাক্রমে কেন উইলিয়ামসন ও  চেতেশ্বর পুজারা।

Share Button

     এ জাতীয় আরো খবর