আজ শেখ মুজিবের জীবন অর্থবহ হয়েছে
৭ই মার্চের ভাষন নিয়ে কুচক্রী মহল ষড়যন্ত্র করে সফল হয়নি——-মেয়র লিটন
বেনাপোল থেকে এনামুল হক

আজ শেখ মুজিবের জীবন অর্থবহ হয়েছে। শেখ মুজিবের বর্নাঢ্য জীবনকে অনুসরন করতে হবে। কারণ তিনি আমাদের মর্যদা, স্বাধীনতা, অধিকার সার্বোভৌমত্ব এনে দিয়েছে স্বাধীন বিহঙ্গর মত চলার জন্য। যারা যুদ্ধ করে জীবন দিয়ে আমাদের লাল সবুজের পতাকা এনে দিয়েছে তাদের বিদেহী আতœার মাগফেরাত কামনা করি। কথাগুলো বললেন বেনাপোল বলফিল্ড মাঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনকে আন্তর্জাতিক ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষনকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান সংস্কৃতি সংস্থা ইউনেস্কো আনুষ্ঠানিক ভাবে বিশ^ প্রামান্য ঐতিহ্যর স্বীকৃতি দেওয়ায় সারাদেশের ন্যায় যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে বিশাল এক বর্নাঢ্য আনন্দ শোভা যাত্রা বের হয়।
শনিবার সকাল ১০ টার সময় মেয়র লিটনের আয়োজনে বেনাপোল বলফিল্ড থেকে আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমলীগ, ছাত্রলীগ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী, ছাড়া ও সরকারি বেসরকারি সাংস্কৃতিক ব্যক্তিত্বরা র্যালিতে অংশ গ্রহন করে বন্দর নগরী বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে বেনাপোল বলফিল্ড মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেনী পেশার মানুষেরা লাল সবুজের পতাকা হাতে নিয়ে সমবেত হয়।

এ সময় তারা স্লোগান দেয় লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায়। এ স্লোগানের লিড দেয় বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। এর আগে সকাল সাড়ে ৯ টার সময় এক সংক্ষিপ্ত বক্তব্য মেয়র লিটন বলেন সুন্দর একটি সকাল হয়েছে আর সেই সকালে হাজার হাজার স্কুল কলেজের ছেলে মেয়েরা আনন্দ শোভা যাত্রায় অংশ নেওয়ার জন্য বেনাপোল বল ফিল্ড মাঠে উপস্থিত হয়েছে। সুন্দর একটি সকাল হয়েছে যারা লাল সবুজের পতাকার জন্য যুদ্ধ করেছে তাদের উপস্থিতীর জন্য।

৭ মার্চের ভাষন নিয়ে অনেক কুচক্রী মহল কু -মন্ত্রনা দিয়ে ষড়যন্ত্র করেছিল কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। তিনি আরো বলেন আজ ৪৫ বছর পর জাতির জনকের ভাষণ আন্তর্জাতিক ইউনেস্কো কতৃক স্বীকৃতি পাওয়ায় আমি জাতি হিসাবে নই বাংলাদেশ হিসাবে গর্ববোধ করি। সারা বিশে আজ বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ নিয়ে আলোচোনা সমালোচনার ঝড় বইছে।