April 7, 2026, 5:12 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

‘হেলমেট-কাহিনি’

‘হেলমেট-কাহিনি’

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

নিজেদের কন্ডিশনে নিউজিল্যান্ড পেসাররা কী ভয়ংকর হয়ে উঠতে পারেন, তা বাংলাদেশ জানে। জানা হলো আরেক প্রস্থ। মুশফিকুর রহিম সম্ভবত আরেকটু ভালো বুঝলেন। ট্রেন্ট বোল্টের শর্ট বল সোজা গিয়ে আঘাত হানে তাঁর হেলমেটে। অষ্টম ওভারের দ্বিতীয় বলটি লেগ স্টাম্পে পড়ে লাফিয়ে উঠেছিল অনেকটা। মুশফিকও বলটা খেলতে চেয়েছিলেন। মুখের সামনে হাত চলে এসেছিল। কিন্তু বলটা এতটাই লাফিয়ে ওঠে যে সেটা সোজা গিয়ে লাগে তাঁর হেলমেটে। আর সেখান থেকে সোজা স্কয়ার লেগে, মার্টিন গাপটিল ধরলেন বলটা। মুশফিক হেলমেট খুলে দেখতে চাইলেন, আঘাতটা কেমন! বাংলাদেশ দলের ফিজিও সঙ্গে সঙ্গে ছুটলেন মাঠে। কিছুক্ষণ কথা বললেন মুশফিকের সঙ্গে। ট্রেন্ট বোল্টও ততক্ষণে ছুটে গিয়ে জানতে চাইলেন মুশফিক ব্যথা পেয়েছেন কি না? না, ব্যথা অবশ্য পাননি বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান। কাল প্রথম ওয়ানডেতে হেলমেট-কাহিনির শেষ এখানেই নয়। ৪৪তম ওভারের চতুর্থ বলে এই হেলমেটের কারণেই ৫ রান জরিমানা গুনতে হয়েছে নিউজিল্যান্ডকে। ম্যাট হেনরির বলে কাট করতে গিয়ে মিস করেছিলেন মোহাম্মদ মিঠুন। মিস করেন উইকেটকিপার টম ল্যাথামও। বল ল্যাথামকে ফাঁকি দিয়ে গিয়ে লেগেছিল তাঁর পেছনে রাখা হেলমেটে।

Share Button

     এ জাতীয় আরো খবর