March 25, 2026, 4:58 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভারতের দাপটে ২০৫ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা

ভারতের দাপটে ২০৫ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নাগপুরে দ্বিতীয় টেস্টে মাত্র ২০৫ রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে এক উইকেট হারিয়ে ১১ রান সংগ্রহ করেছে ভারত। গামাজের বলে ৭ রান করে আউট হন লোকেশ রাহুল। ক্রিজে রয়েছেন মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারা।

ভারতীয় বোলিং আক্রমণের সামনে চান্ডিমাল কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু তাকে ফিরিয়ে দেন আশ্বিন। ১৮৪ রানে অষ্টম উইকেট হারায় শ্রীলঙ্কা। চান্ডিমাল আউট হন ৫৭ রান করে। এরপর লাকমল ফিরে যান ইশান্তের বলে। হেরাতকে আউট করে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন আশ্বিন। আশ্বিন ৬৭ রানে ৪ উইকেট এবং জাদেজা ও ইশান্ত তিনটি করে উইকেট নিয়েছেন।

নাগপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কার শুরুটা হল খুবই নড়বড়ে। ২০ রানে প্রথম ও ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। লাঞ্চ পর্যন্ত শ্রীলঙ্কার রান ছিল ২ উইকেটে ৪৭। লাঞ্চের পর আরো একটি উইকেট হারিয়েছে তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর