March 23, 2026, 2:10 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ঝিকরগাছায় ট্রেন দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত

ইয়ানূর রহমান,শার্শা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছায় খুলনাগামী ট্রেনে কাঁটা পড়ে তৃষা আক্তার মিতু (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার চান্দেরপোল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিতু শার্শা নাভারন সর্দ্দার বাড়ি পোতা গ্রামের দুলাল হোসেনের ভাগ্নিও আনসার ক্যাম্প এলাকার রনি খাতুনের মেয়ে।তারা আনসার ক্যাম্প পাশে একটি বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করতো। নিহত মিতু নাভারন মহিলা মাদ্রাসায় নবম শ্রেণীর ছাত্রী ছিলেন।নিহতের মা রনি খাতুন বলেন, মেয়ের সাথে সকালে কোন ঝামেলা হয়নি। প্রতিদিনের ন্যায় মিতু মাদ্রাসার জন্য বাড়ি থেকে বের হয়। পরে খবর পাই আমার মেয়ে ট্রেন এ কাঁটা পড়ে মারা গেছে। কিভাবে কি হলো আমি বুঝতে পারছিনা।বেনাপোল জিআরপি পুলিশের (এসআই) আব্দুল আলিম বলেন, খবর পেয়ে আমি দুর্ঘটনা স্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করি এবং নিহতের লাশ উদ্ধার করে বেনাপোল জি আরপি থানায় নিয়ে আসি। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১২ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর