মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের পন্নারা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল
কোরআন মাহফিল রোববার রাতে স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান মুফাচ্ছির ছিলেন ঢাকার মিতুরা আশরাফুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি ইমদাদুল হক আরেফী। প্রধান অতিথি ছিলেন ভার্ড-ইসিএস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এমরানুল হক কামাল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মেজর (অব.) এম জাহাঙ্গীর হোসাইন। পন্নারা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আহসান উল্লাহর সভাপতিত্বে ও সমাজ সেবক আবদুল হাইয়ের পরিচালনায় বিশেষ মুফাচ্ছির ছিলেন কুয়াকাটার মাওলানা ক্বারী ইমাম হোসাইন জিহাদী ও আল আমিন বাজার জামে মসজিদের খতিব মাওলানা রহমত উল্লাহ। মাহফিলে বিভিন্ন পর্যায়ের মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/১১ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল