এইচ এম জসিম উদ্দিন,মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের বিদ্যাদেবী
শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
রোববার সকাল ৬ টা ৫০ মিনিটের সময় পূণ্যতিথীতে এ পূজা শুরু হয়ে সকাল সাড়ে ১০টায় শেষ হয়েছে বলে জানান পূজা অনুষ্ঠানের আহবায়ক প্রভাষক প্রবীর কুমার নাথ। পূজা উপলক্ষ্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমাদুল হকসহ শিক্ষক,ছাত্রছাত্রী ছাড়াও বিপুল সংখ্যক দর্শনার্থী পূজাস্থলে এসে তাদের ভক্তি প্রদর্শন করেন।
প্রাইভেট ডিটেকটিভ/১০ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল