March 23, 2026, 3:36 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কেশবপুরে ভালুকঘর রথখোলা পূজা মন্দিরে দুঃসাহসী চুরি

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরে ভালুকঘর রথখোলা পূজা মন্দিরে দুঃসাহসী চুরি সংগঠিত হয়েছে

প্রতিকি ছবি

বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে থানার এসআই মেহেদী হাসান বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানা অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার ভালুকঘর গ্রামের রথখোলা পূজা মন্দিরের দরজার তালা ভেঙ্গে সঙ্গবদ্ধ চোরেরা ভিতরে ঢুকে মন্দিরের ৩ টি ফ্যান, ১ টি ডেক ও ২ টি টাইলস কাটা মেশিন চুরি করে নিয়ে যায়। মন্দির কর্তৃপক্ষরা জানান, এলাকার মাদক সেবীরা এসব কাজে জড়িত থাকতে পারে। ভালুকঘর রথখোলা পূজা মন্দির কমিটির সভাপতি কানাইলাল সাংবাদিকদের জানান, আমাদের মন্দিরে দুঃসাহসী চুরি হয়েছে। চুরির ঘটনায় কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এব্যাপারে কেশবপুর থানার এসআই মেহেদী হাসান বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই মন্দিরের ৪ টি ফ্যানের মধ্যে ৩ টি ফ্যান চুরি হয়েছে। এলাকার মাদকসেবীরা এ কাজে জড়িত থাকতে পারে। মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৮ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর