জাবিউর আলম হিমু,শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃ
গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার পঁওতা নয়াপাড়া স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে
এসএম রূপম ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান এসএম রূপম। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক বেলাল হোসেন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব খলিলুর রহমান, অত্র ক্লাবের সভাপতি রাসেল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ টবলু, ইমরান হোসেন, মানিক হোসেন, সোহাগ রানা, আব্দুর রাজ্জাক, বাবু মিয়া, মাহিদুল ইসলাম প্রমুখ। খেলায় গুজিয়া শ্যামপুর একাদশ ০১-০২ গোলে ফজলু মিস্ত্রী একাদশ কে পরিজিত করে বিজয় গৌরব অর্জন করে। পরে প্রধান অতিথি বিজয়ী দলকে একটি গরু ও পরাজিত দলকে ছাগল উপহার প্রদান করেন। খেলাটি হাজার হাজার দর্শক উপভোগ করেন।
প্রাইভেট ডিটেকটিভ/০৮ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল