আকাশ,বগুড়া প্রতিনিধিঃ
গতকাল ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় বগুড়া সদরের দশটিকা
দক্ষিনপাড়া বাইতুন নুর জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামী জালসা অনুষ্ঠিত হয়।
নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে মেসার্স কাইয়ূম এ্যান্ড দ্রাদার্স ব্যাটারী হাউজর স্বত্ত্বাধিকারী আব্দুল কুদ্দুস সরকারের সহ-সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার সহ ইউপি সদস্য ও এলাকার মুসল্লীবৃন্দ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য এবিএম শাফিকুর রহমান শাফি, লাল মিয়া, টিএমএসএস আর পরিচালক বজলুল রহমান ব্লু। মাহফিল পরিচালনা করেন আব্দুল খালেক প্রামানিক।
প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন শিবগঞ্জ উপজেলার সংসার দিঘী জামে মসজিদের খতিব পীরজাদা হযরত মাওলানা রুহুল কুদ্দুস শুরলহরী যুক্তিবাদী ।
প্রাইভেট ডিটেকটিভ/০৮ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল