March 23, 2026, 1:16 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

হুফফাজুল কোরআন গোয়াইনঘাট শাখার প্রতিযোগিতা সম্পন্ন

আবু তালহা তুফায়েল :

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে গত কাল ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে, হাফিজ জাকির হুসাইনের সভাপতিত্বে এবং হাফিজ ওলিউর রহমানের পরিচালনায় গোয়াইনঘাট  সদরে হুসাইনিয়া আরাবিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয় কোরঅান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদীস আতাউর রহমান বলেন, মানব জাতির একমাত্র মুক্তির উপায় হচ্ছে পবিত্র কুরানের মতো ও পথ অনুসরণ করা। আর তুমরা কুরানের আলোয় আলোকিত হয়েছো আর সাধারণ মানুষদেরও আলোকিত করো। আর পবিত্র কুরানকে সুমধুর কন্ঠে বিশ্বব্যাপী আধুনিক পদ্ধতিতে  হুফফাজের নিয়মানুসারে তেলাওয়াত করানো হয়। এটা প্রশংসার দাবীদার। কারণ আল্লাহ সুমধুর কন্ঠে কুরানের তেলাওয়াত করতে বলেন। বিশেষ অতিথির বক্তব্যে জনাব লুৎফুর রহমান বলেন বিশ্বের একমাত্র গ্রন্থ কুরান শরিফ যা যেকোনো বয়সের লোকেরা পড়তে পারে। কিন্তু সবার পড়া সহিহ শুদ্ধ না। আর হুফফাজুল কুরানের পড়া যেমন শুদ্ধ তেমনি সুমধুর ও। তাই তিনি সবাইকে হুফফাজুল কুরানের অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মতিন, জননেতা গোলাম আম্বিয়া কয়েছ, ছাত্রনেতা আবুল হাসানাত, আবু তালহা তুফায়েল, হাফিজ এহসান উল্লাহ প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৮ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর