March 23, 2026, 12:40 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

প্রতিটি ঘরে ঘরে ইসলামী শিক্ষা কায়েম করতে হবে-আল্লামা শায়েখে বরুনী

মোঃ ফখরুল ইসলাম,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া শাহ কামাল রাহ. ইসলামিয়া মাদ্রাসার

জগন্নাথপুরে ইসলামী সম্মেলনে বয়ান পেশ করছেন শায়েখে বরুনী   ছবিঃ মোঃ ফখরুল ইসলাম

বার্ষিক ইসলামী মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত ২৬ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত মহা-সম্মেলনে প্রধান অতিথির বয়ান পেশ করেন আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক শায়েখে বরুনী। হাজী সিরাজ মিয়া কামালী’র সভাপতিত্বে ও মাওলানা মামুনুর রশীদ কামালী’র পরিচালনায় এবং মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল মুনঈম শাহিন এর সার্বিক তত্ত্বাবদানে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বয়ান পেশ করেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম-মীরপুরী, হযরত মাওলানা হারুনুর রশীদ-কানাইঘাটী, হযরত মাওলানা লুৎফুর রহমান-নবীগঞ্জী, হযরত মাওলানা ছিবগাতুল্লাহ নুর-বি-বাড়ীয়া, হযরত মাওলানা শরীফুজ্জামান-রাজীবপুরী, হযরত মাওলানা এমদাদ উল্লাহ সাহেবে কাতিয়া ও হযরত মাওলানা আবদুর রাজ্জাক-সৈয়দপুরী। এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শাহ শেরুয়ান মোঃ কামালী, মোঃ জামাল মিয়া কামালী, সাইফুল ইসলাম কামালী, ইউছুফ মিয়া কামালী, আখলু মিয়া কামালী, আনছার মিয়া কামালী, ছালিক মিয়া কামালী, মাওলানা আইয়ূব আলী কামালী, মাওলানা ইমরান আহমদ কামালী প্রমূখ। এতে হাজারো ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ গ্রহন করেন। সম্মেলনে প্রধান অতিথির বয়ান পেশকালে আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক শায়েখে বরুনী বলেন, আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে। প্রতিটি ঘরে ঘরে ইসলামী শিক্ষা কায়েম করতে হবে। কোরআন ও সুন্নাহকে আখড়ে ধরে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তা হলে ইহকালে শান্তি ও পরকালে নাযাত পাওয়া যাবে। এছাড়া সম্মেলনে কোরআনে হাফেজদেরকে পাগড়ি প্রদান করা হয়। পরে বিশ^ মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ জানুয়ারি ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর