মশাহিদ আহমদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
কমলগঞ্জে বরুণাপন্থীদের মসজিদ নির্মান করতে দিচ্ছেন না ফুলতলীপন্থীরা। এ ঘটনায়
বরুণাপন্থীদের পক্ষে মসজিদের ভূমিদাতা মোঃ আব্দুল বাছিত কমলগঞ্জ থানায় ফুলতলীপন্থী আলতাফুর রহমান, ছালেদুল ইসলাম@ নিলু, দুরুদ মিয়া, ফিরোজ মিয়া, সিরাজ মিয়া, আছদ্দর মিয়া, সালাউদ্দিন, সুহেল মিয়া, সালাম মিয়া, হারুন মিয়া, আনোয়ার মিয়া ও অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নস্থিত দক্ষিণ রাধানগর গ্রামে নিজেদের মতাদর্শ অনুযায়ী সঠিক নিয়মে নামাজসহ অন্যান্য ইবাদত বন্দেগী করার সুবিধার্থে ধর্মপ্রান বরুণাপন্থী (কওমী) মুসলিম জনসাধারন একটি মসজিদ নির্মানের উদ্যোগ গ্রহণ করেন। নির্মিতব্য মসজিদটির নাম রাখা হয় ‘বায়তুর রহমান জামে মসজিদ’। মসজিদটি নির্মানের জন্য এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ আব্দুল বাছিত বিগত ১১ জুন ২০১৮ সালে রাধানগর মৌজার অন্তর্গত ৪৪নং জেএলস্থিত ৯৪ং এসএ এবং ৩২০নং আরএস খতিয়ানভূক্ত ৭০৯নং এসএ এবং ১৪৫৫নং আরএস দাগের ০৬ শতক ভূমি মসজিদের নামে ওয়াকফ (দলিল নং- ১৭৭৪/১৮) করে দেন। চলতি ২০১৯ সালের ৪ জানুয়ারী শুক্রবার সকালে ৮টার দিকে ধর্মপ্রান বরুণাপন্থী (কওমী) মুসলিম জনসাধারন উক্ত ওয়াকফকৃত ভূমিতে উক্ত ‘বায়তুর রহমান জামে মসজিদ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর কিছুক্ষণ পরই সকাল সাড়ে ৯টার দিকে ফুলতলীপন্থীরা দলবদ্ধভাবে সেখানে উপস্থিত হয়ে ‘বায়তুর রহমান জামে মসজিদ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপনা ভেঙ্গে যাবতীয় নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যান। এসময় তারা ‘দক্ষিণ রাধানগর এলাকায় বরুণাপন্থী (কওমী) কোন মসজিদ নির্মাণ করতে দেয়া হবেনা’ বলে হুমকি প্রদান করে যান। সর্বশেষ- গত ১০ জানুয়ারী সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিবদমান উভয়পক্ষকে তার কার্যালয়ে ডেকে নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শমসেরনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জসহ উপজেলার শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় মসজিদ নির্মানে বাঁধা প্রদানকারী ফুলতলীপন্থীরা উক্ত মসজিদ নির্মান করতে না দেয়ার পক্ষে ধর্মীয়, আইনী ও সামাজিক কোনপ্রকার বিধি নিষেধ বা যুক্তি উপস্থাপন করতে পারেনি। তদুপরী, ফুলতলীপন্থীরা উক্ত মসজিদ নির্মান করতে না দেয়ার পক্ষে অনড় অবস্থানে থাকায় উপজেলা নির্বাহী অফিসার বরুণাপন্থীদেরকে আপাতত মসজিদটির নির্মানকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়ে অমীমাংসিতভাবে বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন। এ সংবাদ পরিবেশন পর্যন্ত ‘বায়তুর রহমান জামে মসজিদ’ এর নির্মানকাজ বন্ধ রয়েছে। ‘বায়তুর রহমান জামে মসজিদ’ এর জন্য ভূমিদাতা মোঃ আব্দুল বাছিত বলেন- এলাকার মসজিদ-মাদ্রাসায় আল¬াহর ওয়াস্তে ভূমি ও নগদ অর্থ দান করেছি এবং এ ধারা অব্যাহত থাকবে ইনশাল¬াহ। অথচ, এক আল¬াহ, এক রাসুল (সাঃ), এক কোরআন এর অনুসারী হওয়া সত্তেও আমাদেরকে সঠিক নিয়মে নামাজসহ অন্যান্য ইবাদত বন্দেগী করতে বাধা দেয়া হচ্ছে। মোঃ আব্দুল বাছিতসহ ভূক্তভোগী লোকজন জানান- তাদের ভয়ে আমরা নিয়মিত সঠিক নিয়মে নামাজসহ অন্যান্য ইবাদত বন্দেগী করতে করতে পারছিনা। তারা এ ব্যাপারে সংশি¬ষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এবং জরুরী ভিত্তিতে ‘বায়তুর রহমান জামে মসজিদ’ এর নির্মানকাজ শুরু করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবী জানান।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ জানুয়ারি ২০১৯/ইকবাল