শামীম হোসাইন বগুড়া জেলা প্রতিনিধি :
গত ২১ শে জানুয়ারি ২০১৯ রোজ সোমবার বাদ আসর হইতে শাহ কামালিয়া
মদিনাতুল উলুম (তেলিপুকুর মাদরাসা) এর উদ্যোগে ওয়াজ মাহফিল ও ইসালে ছাওয়াব অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওয়াজ মাহফিল ও ইছালে ছাওয়াব এর সভাপতিত্ব করেন –
আলহাজ্ব মুহাঃ গোলাম জলিল সভাপতি অত্র মাদরাসা। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন – আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হক হক্কানী, নায়েবে মুহতামিম জামিল
মাদরাসা,বগুড়া ও পরীক্ষা ব্যবস্থাপক তানযিম বোর্ড বাংলাদেশ। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করেন – আলহাজ্ব হযরত মাওলানা ইয়াকুব সাহেব চাটগামী। উক্ত ওয়াজ মাহফিল ও ইসালে ছাওয়াব এর তাফসির পেশ করেন – হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম সাহেব। আলহাজ্ব হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব ও হযরত মাওলানা কাজী ফজলুল করিম সাহেব সহ বিশিষ্ট ওলামায়ে কেরাম গন তাফসির পেশ করেন। আহ্বানে – শাহ কামালিয়া মদিনাতুল উলুম (তেলিপুকুর মাদরাসা) এর এন্তেজামিয়া কমিটি। সহযোগীতায় – ইসলামপুর এলাকার সকল যুবক বৃন্দ।
প্রাইভেট ডিটেকটিভ/২২ জানুয়ারি ২০১৯/ইকবাল