March 23, 2026, 3:31 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জগন্নাথপুরে মহিলা মাদ্রাসার যাত্রা শুরু

মোঃ ফখরুল ইসলাম,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে মহিলা মাদ্রাসার যাত্রা শুরু হয়েছে। গত ১৯ জানুয়ারি

জগন্নাথপুরে মহিলা মাদ্রাসার উদ্বোধনী সভা         ছবিঃ মোঃ ফখরুল ইসলাম

শনিবার জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামে প্রবাসীদের অর্থায়নে শ্রীরামসী মহিলা মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শ্রীরামসি গ্রামের প্রবীণ মুরব্বী চমক আলীর সভাপতিত্বে এবং তানজির আলম তামিম ও আলী কাউছার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলী আক্কাস। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা। অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর টাইটেল মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ আবু আলী, শ্রীরামসি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী, শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, সমাজকর্মী লিলু মিয়া, মাহবুব হোসেন, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আবুল হাছান প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র ছাদিক আহমেদ।

প্রাইভেট ডিটেকটিভ/২০ জানুয়ারি ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর