March 23, 2026, 12:40 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মৌলভীবাজারে দুইদিন ব্যাপি হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) এর ৬৭৮ তম ওরুস মোবারক অনুষ্ঠিত

মশাহিদ আহমদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ

উপমহাদেশের অন্যতম সাধক হযরত সৈয়দ শাহ্ জালাল (রঃ) এর অন্যতম সহচর হযরত সৈয়দ শাহ্ মোস্তফা শের-ই সওয়ার চাবুকমার (রঃ) এর দুইদিন ব্যাপী ৬শত ৭৮ তম ওরুস মোবারক সমাপ্ত হয়েছে গত ১৭ জানুয়ারী। গত বুধবার সকাল ৯টায় মাজারে গিলাফ চড়ানোর মাধ্যমে শুরু হয় কার্যক্রম। মিলাদ মাহফিল, গরু জবেহ, গিলাফ চড়ানো, জিগির আছকার ও শিরনী বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালণ করা হয়। আনুষ্টানিকতা শেষ হলেও ওরুস উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আশিকান ও ভক্তরা সমাগত রয়েছেন আজও মাজার ও মেলা প্রাঙ্গনে। গরু জবেহ ও গিলাফ চড়ানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ, হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) দরগাহ শরিফের মোতায়াল্লি সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সমাজসেবী সেবক সৈয়দ আব্দুল বাছিত, সৈয়দ সাহাব উদ্দিন, সৈয়দ নওশের আলী খোকনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অন্যান্যরা। ওরুসকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গনে প্রতিবছরের ন্যায় এবারও মেলার আয়োজন করা হয়। মেলায় দেশি বিদেশী পণ্যের দোকান ছিল। উরুস ও মেলায় আগত আশিকান ও ভক্তদের নিরাপত্তার ব্যাপারে পুলিশ প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৯ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর