March 24, 2026, 8:36 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জিদান উদ্বিগ্ন নন রিয়ালের কঠিন শুরু নিয়ে

জিদান উদ্বিগ্ন নন রিয়ালের কঠিন শুরু নিয়ে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মৌসুমের শুরুটা আশানুরূপ হয়নি রিয়াল মাদ্রিদের। দলের এমন ফর্মে ক্লাবের বাইরে অনেকে উদ্বিগ্ন হলেও জিনেদিন জিদান এখনও বিশ্বাস করেন, ভালোভাবে মৌসুম শেষ করতে পারবে তার শিষ্যরা।

চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপে গত দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছে প্রতিযোগিতাটির টানা দুই বারের চ্যাম্পিয়নরা। এর মধ্যে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করার পর ওয়েম্বলি স্টেডিয়ামে ফিরতি লেগে ৩-১ গোলে হারে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় আপোয়েল নিকোশিয়ার মাঠে খেলতে নামবে রিয়াল। সাইপ্রাসের ক্লাবটির বিপক্ষে জয় পেলেই অবশ্য ইউরোপ সেরা প্রতিযোগিতাটির শেষ ষোলো নিশ্চিত করবে মাদ্রিদের ক্লাবটি।

লা লিগায়ও রিয়ালের অবস্থা বেশ খারাপ। গত শনিবার মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফেরা জিদানের দল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে। স্পেনের শীর্ষ লিগের ইতিহাসে কোনো দল এত বড় ব্যবধান ঘুঁচিয়ে শিরোপা জিততে পারেনি।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচে মাত্র একটিতে জিতেছে রিয়াল; হার দুটি, ড্র একটি। তবে জিদানের আত্মবিশ্বাস তাতে এতটুকু কমেনি। কোনো কিছুই শিষ্যদের উপর তার বিশ্বাস টলাতে পারবে না বলে জানিয়েছেন ফরাসি এই কোচ। এর আগেও কঠিন পথ পাড়ি দিয়ে সাফল্য পাওয়ার কথা মনে করিয়ে দেন তিনি।

সোমবার সংবাদ সম্মেলনে জিদান বলেন, “আমি যা করতেছি তা উপভোগ করছি এবং সবসময় ইতিবাচক থাকবো। মানুষের জীবনে অনেক কাজ আছে যেগুলো সহজ নয়। যাই ঘটুক, আমাদের যে রসদ আছে তাতে আমার আস্থা আছে। গত বছরের মতো এ মৌসুমের এটা কঠিন মুহূর্ত। কেউ কেউ চিন্তিত হতে পারে; কিন্তু আমি না, কখনোই হবো না।”

আতলেতিকোর বিপক্ষে খেলতে নেমে নাক ভেঙ্গে যাওয়ায় নিকোশিয়ার বিপক্ষে নেই রিয়াল অধিনায়ক সের্হিও রামোস। চোটের কারণে অনেক দিন ধরে মাঠের বাইরে গ্যারেথ বেল ও কেইলর নাভাসও।

এমন অবস্থায় জানুয়ারির দল বদলে বিকল্প আরও বাড়াবেন কি-না?-এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে নিকোশিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েই ভাবনার কথা জানালেন রিয়াল কোচ।

Share Button

     এ জাতীয় আরো খবর