মোঃ নাজমুল হুদা, রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ
রামপালের সদর উপজেলা থেকে প্রায় ১৫-১৭ কিলোমিটার দুরে রাজনগর ইউনিয়নের
কালেখারবেড় গ্রামে স্থানীয় হিন্দু সম্প্রদায় প্রতি বছর আয়োজন করেন সাতফল নামক আঞ্চলিক গান ও পিঠা উৎসবের। আয়োজন প্রধান ও সংগীত শিল্পি মেপিখালী পি, ইউ, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হিন্দু ধমীয় শিক্ষক বাবু অপরূপ কুমার মল্লিক জানান, তারা প্রতি বছর পৌষ মাসের শেষ ৩ দিন (পৌষ সংক্রান্তী) উপলক্ষে এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এ লোক সংগীত সাতফল উপস্থাপন করেন। তিনি আরো জানান এর মাধ্যমে তাদের সামাজিক সম্প্রতি, ভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ় করে, তাছাড়া আনন্দ উপভোগের জন্য ও এ আয়োজন করা হয়ে থাকে। এর সাথে সাথে তারা পৌষ মাসের শেষ দিন পিঠা উৎসব এবং বাস্তপূজার আয়োজন করেন। তারা এর বিনীময়ে কোন উপহার, উপঢৌকন বিনীময় কিছুই গ্রহন করেন না। তাদের দাবি ঐতিহ্যবাহী আরো অনেক গান বিলুপ্ত হয়ে গেছে। তাদের দাবি যেন সরকারী ভাবে পৃষ্ঠপোষকতায় এধরণের সকল গান সংরক্ষন করা হয় পরবর্তী প্রজন্মের জন্য এবং প্রচারের মাধ্যমে সারা দেশবাসী তথা বিশ্বকে বাংগালী জাতির ঐতিহ্যবাহী পল্লীর গান জানান দেয়া।
প্রাইভেট ডিটেকটিভ/১৬ জানুয়ারি ২০১৯/ইকবাল