April 14, 2026, 2:28 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

গাজীপুরে ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদ্রসাছাত্রীর মামা গ্রেফতার

গাজীপুরে ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদ্রসাছাত্রীর মামা গ্রেফতার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ধর্ষণে এক মাদ্রসাছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় জড়িত অভিযোগে দুই মামার বিরুদ্ধে মামলা হয়েছে; তাদের মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। শ্রীপুর থানার এসআই মো. এখলাছ উদ্দিন জানান, গ্রেফতার হুমায়ুন কবির (৩০) উপজেলার সাইটালিয়া বিদ্যারভিটা গ্রামের আবুল হোসেনের ছেলে। মামলার বরাতে পুলিশ জানিয়েছে, ১২ বছর বয়সী এই মাদ্রাসাছাত্রী মাদ্রাসায় যাওয়া-আসার পথে তার আপন মামা হুমায়ুন ও হুমায়ুনের খালাত ভাই আমানুল্লাহ ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ভয়ে এ ঘটনা সে কাউকে বলেনি। পরে শারীরিক অবস্থার পরিবর্তন দেখে স্বজনরা ঘটনা উদঘাটন করেন। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতার বলেন, বর্তমানে এই কিশোরী আট মাসের অন্তঃসত্ত্বা। জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন তার দায়িত্ব নিয়েছে। প্রাথমিকভাবে পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তার লেখাপড়া, চিকিৎসা, নিরাপত্তা, সন্তান প্রসবসহ পুনর্বাসনের দায়িত্বও নিয়েছে প্রশাসন। মামলার অগ্রগতি সম্পর্কে তদন্ত কর্মকর্তা এসআই এখলাছ উদ্দিন বলেন, হুমায়ুনকে ইতোমধ্যেই গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আর আমানুল্লাহকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Share Button

     এ জাতীয় আরো খবর