February 11, 2026, 7:40 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

ফের কমেছে স্বর্ণের দাম

ফের কমেছে স্বর্ণের দাম

ডিটেকটিভ নিউজ ডেস্ক

এক সপ্তাহের ব্যবধানে আবারও স্বর্ণের দাম ভরিতে কমেছে ১১৬৬ টাকা। এর আগে স্বর্ণের দাম কমানো হয়েছে গত ২০ সেপ্টেম্বর। মঙ্গলবার থেকে ভরিপ্রতি ৮৭৫ টাকা থেকে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমছে অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম। গতকাল সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৭ হাজার ৮২২ টাকায়। গতকাল সোমবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রিমূল্য ছিলো ৪৮ হাজার ৯৮৮ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের সোনার দাম এক হাজার ১৬৬ টাকা কমছে। মঙ্গলবার থেকে পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি হবে ৪৫ হাজার ৭২৩ টাকায়। গতকাল সোমবার পর্যন্ত এ মানের প্রতি ভরি সোনার বিক্রিমূল্য ছিলো ৪৬ হাজার ৭৭৩ টাকা। এ মানের সোনায় ভরিপ্রতি কমেছে এক হাজার ৫০ টাকা। আর ১৮ ক্যারেটের সোনা ৮৭৫ টাকা কমে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৪০ হাজার ২৪১ টাকায়। গতকাল সোমবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম রয়েছে ৪১ হাজার ১১৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৬ হাজার ২৪৪ টাকার বদলে বিক্রি হবে ২৫ হাজার ৩৬৯ টাকায়। অর্থাৎ ভরিতে ৮৭৫ টাকা কমেছে। এদিকে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।

Share Button

     এ জাতীয় আরো খবর