April 10, 2026, 2:17 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বেনাপোলে অবৈধ অনুপ্রবেশকারী ৩৭ বাংলাদেশি আটক

বেনাপোলে অবৈধ অনুপ্রবেশকারী ৩৭ বাংলাদেশি আটক
বেনাপোল থেকে এনামুল হক

mostbet


বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৩৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত পৃথক ৩টি অভিযানে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের দৌলতপুর ও সাদিপুর মাঠ থেকে ২১ ও ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটকদের মধ্যে ১৯ জন পুরুষ, ১১ জন নারী ও ৭টি শিশু। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন এলাকায়। ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় এরা দালালের মাধ্যমে ভারতে যান। পরে সেখানে কাজ না পেয়ে ফেরার পথে তাদের আটক করে বিজিবি।

বিজিবি জানায়, গোপন খবর আসে সীমান্ত পথে অবৈধভাবে একদল নারী-পুরুষ ভারত থেকে ফিরছে। এ সময় বিজিবি অভিযান চালিয়ে বেনাপোলের সাদিপুর ও দৌলতপুর সীমান্ত থেকে ৩৭ বাংলাদেশিকে আটক করে। তবে বিজিবির অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় দালাল চক্র।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব ও দৌলতপুর ক্যাম্পের নায়েক মনিরুজ্জামান বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর