March 23, 2026, 3:31 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

৮ শত মা‘য়ের পা ধুয়ে দিলো সন্তানরা

জুলফিকার আমীন সোহেল মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এন্ড কলেজে ৮ শত মায়ের পা ধুয়ে দিলো সন্তানরা। আজ ১৪ জানুয়ারি সোমবার সকাল ৯ টায় বিদ্যালয়ের মা-সমাবেশ উপলক্ষে সবুজ মাঠে ৮ শতাধিক শিক্ষার্থী নিজ মায়ের পা ধুয়ে দেয়। এসময় অনেক অবিভাবক,শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগাল্পুত হয়ে পরেন। পূর্ব ঘোষিত মা সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার  সহস্রাধিক  লোক অংশগ্রহণ করেন।সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজির সহধর্মিনী খাদিজা বেগম খুশবু, বিশেষ অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, মঠবাড়িয়া থানার এস আই শাহানাজ পারভীন, নারী উন্নয়ন সংস্থা স্টেপস্ মঠবাড়িয়ার কর্মকর্তা ইসরাত জাহান মমতাজ ও উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শামীমা সুলতানা রোজি।
মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন বলেন, মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধাবোধ ও ভালবাসা বাড়ানোর জন্য মা সমাবেশে মায়েদের চরণযুগল ধৌতকরণের আয়োজন করেছি। ৮ শতাধিক মায়ের পা তার সন্তানরা ধুয়ে দিয়েছে। আশা করছি সমাবেশে আগত মানুষগুলো এটা দেখে তাদের মায়েদের প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৪ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর