January 19, 2026, 1:29 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

রেকর্ড ছুঁয়ে কোহলির সেঞ্চুরির হাফ সেঞ্চুরি

রেকর্ড ছুঁয়ে কোহলির সেঞ্চুরির হাফ সেঞ্চুরি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ইডেন গার্ডেনসে আগের ৬ ইনিংসে হাফ সেঞ্চুরি ছিল না একটিও। এবার শুধু পঞ্চাশ নয়, বিরাট কোহলি করলেন দারুণ এক শতক। আর কোহলির সেঞ্চুরি মানেই তো কোনো রেকর্ড!

শ্রীলঙ্কার বিপক্ষে কলকাতা টেস্টের শেষ দিনে কোহলি করেছেন অপরাজিত ১০৪। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৮তম সেঞ্চুরি, আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০তম। ছুঁয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে ৫০ সেঞ্চুরির রেকর্ড। ছুঁয়েছেন ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডও।

৩৪৮ আন্তর্জাতিক ইনিংসে ৫০ সেঞ্চুরি করলেন কোহলি। ৫০ সেঞ্চুরি করতে হাশিম আমলারও লেগেছিল ৩৪৮ ইনিংস।

আমলা ভেঙেছিলেন শচিন টেন্ডুলকারের রেকর্ড। ৫০ সেঞ্চুরিতে টেন্ডুলকারের লেগেছিল ৩৭৬ ইনিংস। ৪১৬ ইনিংস লেগেছিল রকি পন্টিংয়ের, ৫২০ ইনিংস জ্যাক ক্যালিসের, ৫৯৩ ইনিংস কুমার সাঙ্গাকারার।

ভারতের অধিনায়ক হিসেবে কোহলির এটি একাদশ টেস্ট সেঞ্চুরি। ভারতের হয়ে টস করার ম্যাচে ১১টি সেঞ্চুরি করেছিলেন সুনিল গাভাস্কারও। অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের সেঞ্চুরি ছিল ৯টি।

অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ডও স্পর্শ করেছেন কোহলি। এ বছর তিন সংস্করণ মিলিয়ে তার সেঞ্চুরি ৯টি। ২০০৫ সালে ৯টি সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং ও দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথ, ২০০৬ সালেও অধিনায়ক পন্টিং করেছিলেন ৯টি সেঞ্চুরি।

সব মিলিয়ে অধিনায়ক হিসেবে ৯৮ আন্তর্জাতিক ইনিংসে ২১টি সেঞ্চুরি করে ফেললেন কোহলি। অধিনায়কত্ব ছাড়া ২৫০ ইনিংসে সেঞ্চুরি ২৯টি।

Share Button

     এ জাতীয় আরো খবর