March 17, 2026, 10:50 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

মাথা ন্যাড়া করলেই এসএসসি পরীক্ষায় বসার সুযোগ!

মাথা ন্যাড়া করলেই এসএসসি পরীক্ষায় বসার সুযোগ!

ডিটেকটিভ নিউজ ডেস্ক              

 

চাঁদপুর সদর উপজেলার একটি বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও মাথা ন্যাড়া করার শর্তে শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ নামের ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০১৮ সালে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রায় ৪০০ শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে মাত্র ৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় কৃতকার্য হয়। বাকি শিক্ষার্থীরা এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়।

পরে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়া হলেও ফলাফল ঘোষণা করেনি স্কুল কর্তৃপক্ষ। পরিবর্তে অতিরিক্ত টাকা আদায় ও মাথা ন্যাড়া করার শর্তে ফরম পূরণের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ১৯ শিক্ষার্থী শর্ত পূরণ করে মাথা ন্যাড়া করে পরীক্ষার ফরম পূরণ করেছে বলে জানা গেছে।

শিক্ষকদের এ অদ্ভুত শর্তে ক্ষোভ বিরাজ করছে স্কুলটির শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে। স্কুলটির কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, স্কুলের শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়ায় তাদের ইচ্ছে করে ফেল করানো হয়েছে। তাদের কাছে প্রাইভেট পড়ার জন্য চাপের মুখে রাখেন শিক্ষকরা। যারা প্রাইভেট পড়ে, পরীক্ষায় তাদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ওই স্কুলের শিক্ষক জামাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

আল-আমিন অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুল গাফফারের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁর কক্ষের দরজা তালাবদ্ধ পাওয়া যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর